অমিত শাহের 'উল্টোসুর' এবিভিপির! শুক্রবার রাজ্য জুড়ে ভাষা দিবস পালন
শুক্রবার রাজ্য জুড়ে ভাষা দিবস পালনের ডাক দিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। একবছর আগে ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাঁড়িভিটে শিক্ষক নিয়োগ নিয়েব্যাপক গণ্ডগোল হয়।
শুক্রবার রাজ্য জুড়ে ভাষা দিবস পালনের ডাক দিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি। একবছর আগে ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাঁড়িভিটে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক গণ্ডগোল হয়। বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে হওয়া আন্দোলনে গুলিতে মৃত্যু হয়েছিল ২ প্রাক্তন ছাত্রের।

অমিত শাহ একদেশ একভাষার কথা সওয়াল করেছেন। অন্যদিকে এবিভিপি বলছে আগে মাতৃভাষা, পরে একদেশ একভাষা। শুক্রবার একসঙ্গে কলকাতা, শিলিগুড়ি এবং উত্তর দিনাজপুরের দাঁড়িভিটে ভাষা দিবস পালন করবে এবিভিপি। একবছর আগে যে ইস্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য, এবার তাকে সামনে রেখেই আন্দোলনে নামছে এবিভিপি। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন
কলেজে ওই দিন বাংলা ভাষার জন্য কর্মসূচি নিয়েছে এবিভিপি। ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা বলেছে তারা। তাঁদের মত হল অমিত শাহের মন্তব্য নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে।
এবিভিপির মাতৃভাষার পক্ষেই সওয়াল করেছে। কোনও আঞ্চলিকভাষাকে বিলোপ করে তারা একদেশ এক ভাষাকে সমর্থন করেন না বলে জানিয়েছে এবিভিপি। ফলে অমিত শাহের এক দেশ এক ভাষা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও এদিন সাফাই দিয়ে অমিত শাহ বলেছেন, কখনই হিন্দি চাপিয়ে দেওয়ার কথা তিনি বলেননি।












Click it and Unblock the Notifications