এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্র রাণাঘাট কলেজ
ফের কলেজে ছাত্রসংঘর্ষ। নদিয়ার রানাঘাট কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রানাঘাট কলেজ।
ফের কলেজে ছাত্রসংঘর্ষ। নদিয়ার রানাঘাট কলেজে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রানাঘাট কলেজ। একাধিক দাবিতে শুক্রবার ডেপুেটশন দিতে যাচ্ছিল ছাত্ররা। তাদের কলেজে ঢুকতে গেলে পুলিস তাঁদের বাধা দেয় বলে বলে অভিযোগ। এই নিয়ে পুলিসের সঙ্গে বচসা বাধে এবিভিপি-র ছাত্রদের। বচসা ক্রমে হাতাহাতিতে পরিণত হয়।

অভিযোগ এবিভিপির ছাত্ররা পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করতে থাকে। ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। ছাত্রদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ।
ছাত্রদের দাবি, কলেজের ভিতরে কয়েকজন বহিরাগতরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল । আর পুলিস তাদের মদত দিচ্ছিল পুলিশ। এর পর এবিভিপির ৫ প্রতিনিধিকে কলেজে ঢোকার অনুমতি দেওয়া হয়। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত থাকায় কলেজে প্রচুর পুলিস মোতায়েন করা রয়েছে।












Click it and Unblock the Notifications