ফিরহাদ হাকিমকে জবাব দিলেন আবু তাহের! ১০ নভেম্বরেই কি শুভেন্দুর সঙ্গে তৃণমূলের বিভাজন, জল্পনা
ফিরহাদ হাকিমকে জবাব দিলেন আবু তাহের! ১০ অক্টোবরেই কি শুভেন্দুর সঙ্গে তৃণমূলের বিভাজন, জল্পনা
একদিকে যখন নন্দীগ্রামে (nandigram) গোকুলনগর হাইস্কুলের মাঠে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সভা হবে, প্রায় সেই সময়েই নন্দীগ্রামের হাজরাকাটায় শহিদ স্মরণে সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গোকুলনগরের মাঠে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী (subhendu adhikari) আর হাজরাকাটায় প্রধান বক্তা ফিরহাদ হাকিম (firhad hakim)। সভা আর পাল্টা সভায় সরগরম নন্দীগ্রাম।

গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সভা
২০০৭-এর ১০ নভেম্বর, রক্তাক্ত সূর্যোদয়। তারই বর্ষপূর্তিতে প্রতি বছর ১০ নভেম্বর দিনটিকে স্মরণ করে থাকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। এবারও শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই সেই কর্মসূচি। তবে বর্তমান রাজনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে এই কর্মসূচির দিকে সকলের নজর।

শুভেন্দুর সঙ্গে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত তৃণমূলের
এর মধ্যেই শুভেন্দুর সঙ্গে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গোকুলনগরের পাল্টা সভা করবে তৃণমূল। তা হবে নন্দীগ্রামের হাজরাকাটায়। সেই সভার দায়িত্বে রয়েছেন অধিকারী পরিবারের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত অখিল গিরি, সুপ্রকাশ গিরি এবং শেখ সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে যাচ্ছেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর অনুযায়ী, আরও কয়েকজন সাংসদ, মন্ত্রী থাকতে পারেন তৃণমূলের তরফে।

শুভেন্দুর সভা নিয়ে ফিরহাদ
অন্যদিকে ফিরহাদ বলেছেন, শুভেন্দুর ব্যাপার জানি না। দল নজর রাখছে। তিনি দাবি করেন, নন্দীগ্রাম তৃণমূলে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। তাই তৃণমূল সভা করবে। তৃণমূলই বিষয়টি দেখবে। এর বাইরে কোনও খবর তাঁর কাছে নেই বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

শুভেন্দুকে কটাক্ষ করেছিলেন ফিরহাদ
শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থান নিয়ে দিঘা থেকে তাঁকে বার্তা দিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নাম না করে তিনি বলেছিলেন, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। শুভেন্দু অধিকারী নিউ দিঘা ওয়েলফেরার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন একক শক্তি দিয়ে কোনও কাজ কেই করতে পারেন নাষ স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেনষ স্বামী বিবেকানন্দ আরও বলেছিলেন আমি আমি করা সর্বনাশের মূল। যা নিয়ে প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম।

পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন শুভেন্দু
৩১ অক্টোবর নন্দীগ্রামে বিজয়া সম্মিলনী থেকে এর জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ছোটলোকদের দিয়ে কথা বলালে কেউ যদি ভাবেন, তিনি উত্তর দেবে, তা নয়। তাঁর কোয়ালিটি অত নিম্নমানের নয়। তিনি কটাক্ষ করে বলেছিলেন কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কি তাই করে। পাশাপাশি তিনি বলেন, প্যারাসুটে তিনি নামেননি কিংবা লিফটেও ওঠেননি। সিঁড়ি ভেঙে ধাপে ধাপে তিনি রাজনীতি করেছেন।

ববিকে জবাব আবু তাহেরের
১০ নভেম্বর চৌরঙ্গী বাজারে পাল্টা সভা করবে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, একই সময়ে। কমিটির যুগ্ম সম্পাদক আবু তাহের বলেছেন, ফিরহাদ হাকিম দলের নেতা, সে ব্যাপারে তিনি কিছু বলছেন না। তবে নন্দীগ্রাম আন্দোলনের প্রেক্ষাপট জানতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির এই নেতা। তিনি বলেন, ১০ নভেম্বর, জানুয়ারির ৩ ও ৭ তারিখ এবং ১৪ মার্চ এই চারটি দিন তারা কালো পতাকা নিয়ে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সভা করেন গত ১২ বছর ধরে। সারা বছর দলীয় পতাকা নিয়ে কর্মসূচি হলেও এই চারটি দিন হয় না। কারণ, ওই আন্দোলনে কংগ্রেস, এসইউসিআই, জমিয়তে উলেমায়ে হিন্দ যোগ দিয়েছিল। প্রতি বছর করপল্লিতে শহিদদের উদ্দেশ্যে মাল্যদানের পর যেখানে সভা করা হত, সেখানে বাড়ি-ঘর হয়ে গিয়েছে। তাই তেখালিতে গোকুলনগর স্কুল মাঠে সমাবেশ হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ১০ নভেম্বর গুলিবিদ্ধ হয়ে শহিদ রেজাউল করিমের স্মৃতির উদ্দেশ্যে চৌরঙ্গী বাজারে বিকেল ৪ টেয় সমাবেশ হবে বলে জানিয়েছেন তিনি। সেখানে থাকবেন ভূমি উচ্ছেদ কমিটির নেতৃত্ব ও শহিদ পরিবারের সদস্যরা।












Click it and Unblock the Notifications