অসুস্থ অমিত শাহের বদলে সভায় যোগ দিতে রাজ্যে আসছেন যোগী, চাঙ্গা বিজেপি নেতা-কর্মীরা

অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ।

আচমকা অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থায় অবনতি হয়েছে তাঁর। ফলে বিজেপির প্রস্তাবিত সভায় তাঁর থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শাহের বদলি যোগী

শাহের বদলি যোগী

হাতে দিন দুয়েক সময় রয়েছে। তার মধ্যে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদি শাহ একান্তই আসতে না পারেন, তাহলে তাঁর জায়গায় নেতৃত্ব দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বিজেপির সভা

বিজেপির সভা

বিজেপির রথযাত্রায় সুপ্রিম কোর্ট সম্মতি না দেওয়ায় আগামী ২০, ২১ ও ২২ তারিখ রাজ্যে পাঁচটি সভা করার কথা ঘোষণা করেছে বিজেপি। সেই পাঁচটি সভাতেই বিজেপিকে নেতৃত্ব দেওয়ার কথা অমিত শাহের। তবে এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

আসতে পারেন মোদীও

আসতে পারেন মোদীও

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করানোর চেষ্টা হচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি হতে পারে সেই সভা। কারণ তার পরে মাধ্যমিকের জন্য মাইক বাজিয়ে সভা করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+