ABP Cvoter Opinion Poll: রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী! প্রধানমন্ত্রী হিসাবে বাংলার মানুষ কাকে চান?
ABP Cvoter Opinion Poll: রাত পোহালেই লোকসভা নির্বাচনের (Lok sabha Election 2024) দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। শনিবার দুপুর তিনটের সময় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠক করে ভোট ঘোষণা করা হবে। শোনা যাচ্ছে, ২০১৯ সালের মতোই ২৪ এর লোকসভা নির্বাচন একাধিক দফায় হতে পারে বলে জোর জল্পনা। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কিন্তু জানেন কী প্রধানমন্ত্রী মুখ হিসাবে কাকে চাইছেন দেশের মানুষ? নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী? ABP-CVoter এর ওপিনিয়ন পোলে (Opinion Poll) উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য।

ABP Cvoter Opinion Poll: কাকে প্রধানমন্ত্রী দেখতে চান?
ভোটের মুখে ABP CVoter এর সঙ্গে হাত মিলিয়ে একটি সমীক্ষা চালিয়েছে। একাধিক বিষয়কে মাথায় রেখে এই সমীক্ষা (ABP Cvoter Opinion Poll) চালানো হয়। প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী (PM Modi Vs Rahul Gandhi) দেশের মানুষের কাকে পছন্দ। তা নিয়ে সমীক্ষা চালায় ABP CVoter। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার সহ একাধিক রাজ্যে এই সমীক্ষা চালানো হয়। আর সেই সমীক্ষাতে প্রধানমন্ত্রী মুখ হিসাবে নরেন্দ্র মোদীর উপরেই ভরসা রেখেছে দেশের মানুষ।
ABP CVoter এর সমীক্ষা অনুযায়ী, দেশের ৬২ শতাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছে। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে দেখতে চান দেশের ২৭.৫৫ শতাংশ মানুষ। চার শতাংশেরও বেশি মানুষ দুজনের মধ্যে কাউকেই চান না বলেই সমীক্ষায় জানিয়েছেন। 5.27 শতাংশ মানুষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বলেই সমীক্ষায় (ABP Cvoter Opinion Poll) জানিয়েছেন।
ABP Cvoter Opinion Poll: বাংলার মানুষ কাজে প্রধানমন্ত্রী দেখতে চান?
একাধিক রাজ্যে ABP CVoter এর তরফে সমীক্ষা চালানো হয়। সমীক্ষা হয় (ABP Cvoter Opinion Poll) বাংলাতেও। দেশের প্রধানমন্ত্রী হিসাবে 63.94 শতাংশ বাংলার মানুষ নরেন্দ্র মোদীকেই চান বলে সমীক্ষায় দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীকে চান 29.26 শতাংশ মানুষ। রাহুল গান্ধী কিংবা নরেন্দ্র মোদী হিসাবে কাউকেই চান না 3.32 শতাংশ মানুষ। বলতে পারবেন না বলে জানান 3.48 শতাংশ মানুষ।
ABP Cvoter Opinion Poll: কত শতাংশ মানুষ খুশি
অন্যদিকে মোদী সরকারের কাজে দেশের ৪০ শতাংশের বেশি মানুষ খুশি বলে সমীক্ষায় (ABP Cvoter Opinion Poll) জানিয়েছেন। প্রায় ২৯ শতাংশের বেশি কিছু মানুষ খুশি নয় বলে জানিয়েছেন ABP CVoter এর সোমিক্ষায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications