সন্দেশখালিতে বিজেপিতে বড় ভাঙ্গন, ৬০০ কর্মীর তৃণমূলে যোগদান
বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালিতে বিজেপির বড় ভাঙ্গন।
বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালিতে বিজেপির বড় ভাঙ্গন। সন্দেশখালি দুই নং ব্লকের মণিপুর অঞ্চল থেকে বিজেপির অঞ্চল সভাপতি অসিম মন্ডল, কোরাকাটি অঞ্চল যুব সভাপতি বিজেপির কল্যাণ মন্ডল ও বিজেপি কর্মী সমর্থক সহ প্রায় ৬০০ জন নেতাকর্মী যোগদান করেন তৃণমূলে। বিজেপি কর্মীদের তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মুখ্য সচেতক নির্মল ঘোষ।

বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর নেতা অসীম মণ্ডল বলেন, "যেভাবে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে হিন্দু মহাসভার গুলি, তারা এটা মানছেন না। পাশাপাশি রক্তক্ষই এই রাজনীতিতে বিশ্বাস করেন না। সর্বোপরি এন আর সি ও সি এ এ এ মানুষের মনের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তার বিরুদ্ধে আমরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এনআরসি প্রতিবাদে পথে নামছে, সেই আন্দোলনকে সমর্থন করি আমরা। আর যেভাবে উন্নয়ন হচ্ছে তাই দেখে আমরা আজকে বিজেপি দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলাম।"












Click it and Unblock the Notifications