হলদিয়ায় ২৫০০ কোটির বিনিয়োগের আশ্বাস! নতুন শিল্পকে জমি
গত বিশ্বকর্মা পুজোয় রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী জানিয়ে ছিলেন হলদিয়ায় শিল্পের বিকাশ ঘটতে চলেছে। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।
গত বিশ্বকর্মা পুজোয় রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী জানিয়ে ছিলেন হলদিয়ায় শিল্পের বিকাশ ঘটতে চলেছে। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

হলদিয়াতে ২৫০০ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ভারত কোল কেমিক্যাল লিমিটেড। নতুন বিনিয়োগের জন্য প্রয়োজনীয় ৯৮ একর জমি সংস্থার কর্তাদের হাতে তুলে দিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া উন্নয়ন পর্ষদই এই জমির ব্যবস্থা করে দিয়েছে সংস্থাকে।
হলদিয়ার ভূঁইয়ারায়চকে কারখানাটি গড়ে উঠবে। কোল থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হবে। নতুন এই বিনিয়োগে প্রায় ১৭০০ জন মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শিল্প শহর হলদিয়ায় এই ধরনের বিনিয়োগের ফলে খুশির হাওয়া জেলাজুড়ে।

Click it and Unblock the Notifications