শুভেন্দু গড়ে তৃণমূলে বড় ভাঙন! শ'য়ে শ'য়ে কর্মীর যোগ বিজেপিতে, জল্পনা তুঙ্গে
শুভেন্দু গড়ে তৃণমূলে বড় ভাঙন! শ'য়ে শ'য়ে কর্মীর যোগ বিজেপিতে, জল্পনা তুঙ্গে
অতীতে অনেক লড়াইয়ের সাক্ষী থেকেছে নন্দীগ্রাম। লাল থেকে নন্দীগ্রামের রং হয়েছে সবুজ। আস্তে আস্তে ক্ষমতা হারানো নন্দীগ্রামে পার্টি অফিস খুলে কর্মসূচিও শুরু করেছে সিপিএম। সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস বড় ভাঙন আন্দোলনের আঁতুর ঘড় বলে পরিচিত নন্দীগ্রামে।

দল পরিবর্তন প্রায় ২০০ তৃণমূল কর্মীর
তৃণমূলের আন্দোলনের আঁতুর ঘর নন্দীগ্রামে বড় দলবদল। ঘাসফুলের পতাকা ছেড়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন, কমপক্ষে ২০০ কর্মী সমর্থক। দলত্যাগীরা বলছেন, এর প্রভাব বোঝা যাবে ভোটের ফলাফলে।

শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ
২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে, বিভিন্ন রাজনৈতিক দল কর্মিসভা শুরু করেছে। সেখানে এলাকার অভাব অভিযোগের কথা উঠে আসছে। সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামের প্রায় ৫০ টি পরিবার থেকে প্রায় ২০০ জন বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দিয়েই তাঁরা শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ এলাকায় দুর্নীতি নিয়ে একাধিকবার প্রতিবাদ করলেও, কোনও ফল পাওয়া যায়নি।

গুরুত্বে রাজি নয় তৃণমূল
যদিও এই অভিযোগকে গুরুত্বে নারাজ শাসক তৃণমূল। এই দলত্যাগ তাদের ওপর কোনও প্রভাব ফেলবে না বলেই মনে করছে শাসক দল।

দল নয় শুধুই শুভেন্দুর ব্যানার
এদিকে দল তৃণমূল নয়, শুধু শুভেন্দু অধিকারীর ব্যানারে ছেয়ে গিয়েছে নন্দীগ্রাম থেকে শুরু করে নেতাই সর্বত্র। ব্যানার দেখা গিয়েছে মালদহের রতুয়াতেও। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দায়বদ্ধতা থেকে সরাতে পারবে না কেউ
এদিকে শুভেন্দু অধিকারী রবিবার নেতাইয়ের অনুষ্ঠান থেকে বলেছেন, তাঁর লক্ষ্য, কাজ, দায়বদ্ধতা থেকে কেই সরিয়ে দিতে পারেনি, পারবেও না। পাশাপাশি তিনি বলেন, চন্দ্র, সূর্য পৃথিবী যতদিন থাকবে, যতদিন শুভেন্দু অধিকারী হাঁটতে চলতে পারবে, জনগণের সঙ্গে থেকেছেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। শুভেন্দু অধিকারীর দুই মন্তব্যই যথেষ্টই ইঙ্গিতবাহী। তিনি কাকে উদ্দেশ্য করে বার্তা দিতে চাইলেন, সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।












Click it and Unblock the Notifications