বঙ্গোপসাগরে প্রবল জলোচ্ছ্বাস! নিখোঁজ ১৬ মৎস্যজীবী

এখনও নিখোঁজ ১৬ মৎস্যজীবী। সোমবার উত্তাল সমুদ্রে ডুবে যায় তিনটি ট্রলার। তিনটি ট্রলারে ৪৪ জন মৎস্যজীবী ছিলেন। আবহাওয়া খারাপ হতে থাকায় ফিরে আসার চেষ্টা করছিল ট্রলারগুলি।

এখনও নিখোঁজ ১৬ মৎস্যজীবী। সোমবার উত্তাল সমুদ্রে ডুবে যায় তিনটি ট্রলার। তিনটি ট্রলারে ৪৪ জন মৎস্যজীবী ছিলেন। আবহাওয়া খারাপ হতে থাকায় ফিরে আসার চেষ্টা করছিল ট্রলারগুলি। কিন্তু প্রবল প্রাকৃতিক দুর্যোগে ডুবে যায় সেগুলি। প্রশাসনের তরফে নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

বঙ্গোপসাগরে প্রবল জলোচ্ছ্বাস! নিখোঁজ ১৬ মৎস্যজীবী

কাকদ্বীপের ফিসারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ভাল আবহাওয়া দেখে ট্রলারগুলি রওনা হয়েছিল। এদের মধ্যে ছিল কাকদ্বীপের এফবি জয়কৃষাণ ও এফবি শিবানী এবং ফ্রেজারগঞ্জের এফবি মোল্লেশ্বর। বিকেলের দিকে আবহাওয়া খারাপ হতে থাকায় সেদিনই ট্রলারগুলি ফিরে আসার চেষ্টা চালায়। সূত্রের খবর, ট্রলার দুর্ঘটনাগ্রস্ত হওয়ার খবর পাওয়া সঙ্গে সঙ্গে আশপাশে থাকা আরও কয়েকটি ট্রলার সেখানে য়ায়। ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকি ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। এফবি জয়কৃষাণে থাকা ১৬ জন মৎস্যজীবীর মধ্যে ৬ জনকে উদ্ধার করা গিয়েছে। এফবি মোল্লেশ্বরে থাকা ১১ জনের মধ্যে ৫ জনকে উদ্ধার গিয়েছে। অপর দিকে এফবি শিবানীতে থাকা ১৭জনকেই উদ্ধার করা গিয়েছে।

প্রশাসনের তরফে নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+