২০২১-এর লক্ষ্যে সফল প্রশান্ত কিশোরের পরিকল্পনা! প্রথম দফায় ১০ হাজার যুবকের যোগ ঘাসফুল শিবিরে
১০ হাজার যুবককে দলে স্থান দিল তৃণমূল কংগ্রেস। ২০২১-এর লক্ষ্যে বাজিমাত করতে প্রশান্ত কিশোরের পরিকল্পনায় ইউথ ইন পলিটিক্সের ঘোষণা করা হয়েছিল আগে। মূলত উত্তরসূরীদের খুঁজে বের করতে এই পরিকল্পনা।
১০ হাজার যুবককে দলে স্থান দিল তৃণমূল কংগ্রেস। ২০২১-এর লক্ষ্যে বাজিমাত করতে প্রশান্ত কিশোরের পরিকল্পনায় ইউথ ইন পলিটিক্সের ঘোষণা করা হয়েছিল আগে। মূলত উত্তরসূরীদের খুঁজে বের করতে এই পরিকল্পনা। প্রথম দফায় রাজ্যের ১৪ টি জেলা থেকে প্রায় ১০ হাজার যুবক তৃণমূলে যোগ দিয়েছেন।

প্রশান্ত কিশোরের পরিকল্পনা ইউথ ইন পলিটিকস
২০১৯-এ লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর প্রশান্ত কিশোরের প্রয়োজন হয়ে পড়ে ঘাসফুল শিবিরে। তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে প্রশান্ত কিশোর ইউথ ইন পলিটিকস কর্মসূচির মাধ্যমে যুবক সমাজকে রাজনীতিতে যোগদানের জন্য আহ্বান করেন। যা বেশ সাড়া ফেলে বলে দাবি তৃণমূল শিবিরের। দশ লক্ষ আবেদনকারীর ৪০ শতাংশ অর্থাৎ ৪ লক্ষ পশ্চিমবঙ্গের। এঁদের মধ্যে ৮০ শতাংশ তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।

প্রশান্ত কিশোরের টার্গেটে ৩ লক্ষ যুবক
প্রশান্ত কিশোরের টার্গেটে রয়েছে ৩ লক্ষ যুবক। ১৮-৩৫ বছর বয়সী ৩ লক্ষ যুবককে তৃণমূলে যোগদান করানোর টার্গেট নেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলে যোগদান
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে এই যোগদান। দলে যোগ দেওয়া সবাইকে তিনি স্বাগত জানিয়েছেন। সমৃদ্ধ বাংলা গঠনের লক্ষ্যে সবাই কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মমতার কাজেই অনুপ্রেরণা
রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রীর কাজের প্রতি অনুপ্রাণিত হয়েছেন এইসব যুবকরা। তিনি আরও বলেন, আমাদের রাজ্যের জন্য সবাই কাজ করব। সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, কিছুই অসম্ভব নয়।












Click it and Unblock the Notifications