মোদীর সঙ্গে সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন অভিষেকও? চলছে চর্চা
এবার আর একা নন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে। সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার প্রভূত সম্ভাবনা রয়েছে? এমনই কথা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।
বাংলার বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ তারিখ এই সাক্ষাৎ হওয়ার দিন ঠিক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েকজন সংসদ উপস্থিত থাকতে পারেন। এমন কথাই স্থির হয়েছিল। সেই দলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন! এমন চর্চা জোর চলছে রাজনৈতিক মহলে।

এত কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হত। সেখানে কোনও তৃণমূল প্রতিনিধি উপস্থিত থাকত না। লোকসভা নির্বাচনের আগে এবারই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই প্রতিনিধি দল থাকবেন। এই কথা জানা যাচ্ছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমান গুরুত্ব এক্ষেত্রে দেওয়া হচ্ছে? এমন প্রশ্ন উঠেছে।
মমতা অভিষেক দুই পন্থী দলে তৈরি হয়েছে। এমন কথা চর্চায় উঠেছে। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা নিয়ে আরও চর্চা বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের রাশ ধরতে চেয়েছিলেন। সেই সভায় তাঁর বক্তব্যেও তেমন ইঙ্গিত মেলে। তারপর থেকেই জল্পনা আরও বেড়েছিল। কিন্তু এই বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
অভিষেককে কেন সেই সভায় রাখা হচ্ছে? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে দাবি-দাওয়া পেশ করতে আরও জোরালো বক্তব্য রাখতে চাইছেন? না কি নতুন নেতৃত্ব আরও বেশি করে জাতীয় রাজনীতিতে উঠে আসতে চাইছে? এমন প্রশ্ন রাজনৈতিক শিবিরের চর্চায় চলে আসছে। এর মধ্যে অন্য দিকও যদিও সামনে আসছে।
বাংলার বঞ্চনা দিয়ে সাম্প্রতিক অতীতে অত্যন্ত সোচ্চার হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দুই দিনের কর্মসূচি করেছিলেন তিনি। রাজভবনের সামনে ধর্না কর্মসূচি চলে লাগাতার। কেন্দ্রকে টাকা দিতে হবে। বাংলার পাওনা টাকা বুঝিয়ে দিতে হবে। এমন দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। ১০০ দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মরিয়া। সে কারণেই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি থাকবেন। এমন কথা শোনা যাচ্ছে।
মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন। তাঁর বক্তব্য পেশ করা হবে। তৃণমূল প্রতিনিধি দল থাকবে। তবে ওই দলে কারা আছেন? তাই নিয়ে এখনও তথ্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications