ছাড়ল বাস, দাবি আদায়ে দিল্লির পথে তৃণমূল কর্মী-সমর্থকেরা
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এবার খোলাখুলি চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী লোকজন নিয়ে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেতা। "পারলে আটকে দেখাও। মাথা নত করব না।" রীতিমতো হুঙ্কার দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৩ অক্টোবর ইডির জেরার মুখোমুখি হবেন না তিনি। দিল্লির বুকে বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই হবে প্রতিবাদ৷ সেইমতো সকাল থেকে জেলায় জেলায় ছাড়ছে বাস। দিল্লি গিয়ে হবে প্রতিবাদ।
গত ৭২ ঘণ্টায় রাজ্য রাজনীতিতে একাধিক মোড় এসেছে। দিল্লিতে তৃণমূলের কর্মসূচি নিয়ে বাংলায় উত্তাপ বাড়ছিলই। তার মধ্যেই ইডির তরফে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সমন গিয়েছে। ৩ অক্টোবর কলকাতার সিজিও কমপ্লেক্সে অভিষেককে ডেকে পাঠানো হয়েছে। ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ঘোষিত কর্মসূচি। সেই দিনেই ডাক পড়ল তৃণমূলের সেকেন্ড পার্সেনের?

নিজের টুইটার এক্স হ্যান্ডেলে এর আগে এই বিষয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে ইডির সমন গিয়েছে। সেই সমনের ছবিও টুইটারে প্রকাশ করেছেন অভিষেক। সেই ছবি অনুসারে, আগামী ৩ তারিখ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। ওই দিন বেলা সাড়ে ১০ টার মধ্যে নথিপত্র নিয়ে হাজির হতে হবে অভিষেককে।
এর আগে দুবার ইডির জেরার মুখোমুখি হয়েছেন তিনি৷ ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনেও তাকে জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি বৈঠকে যাননি। কিন্তু এবার অভিষেক কী করবেন? তাঁর নেতৃত্বেই দিল্লিতে এত বড় কর্মসূচি। রাজঘাটে সরাসরি অবস্থান, আন্দোলন। তাহলে কি তিনি থাকবেন না পরের দিন?
এই জল্পনা অভিষেক নিজের সরিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ইডির অফিসে এবার যাওয়ার প্রশ্নই নেই৷ তিনি দলের সঙ্গে দিল্লির কর্মসূচিতেই থাকবেন। শুক্রবার রাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। জেলা থেকে আসা কর্মী- সমর্থকরা সেখানে ছিলেন। তাদের সঙ্গেই দেখা করতে যান অভিষেক।
অভিষেক এবার খোলামেলা চ্যালেঞ্জ করছেন। "পারলে আটকে দেখাক।" অর্থাৎ এবার তিনি মরিয়া শুধু নন, সম্মুখসমরে লড়াইতেও প্রস্তুত। অভিষেক বলেছেন, " এই লড়াই থেকে পৃথিবীর কোনও শক্তি আমাকে টলাতে পারবে না। আগামী ২ ও ৩ অক্টোবর আমি দিল্লির কর্মসূচিতেই থাকব।"
তাঁকে আটকাতে কেন্দ্রের বিজেপি সরকার এজেন্সিকে কাজে লাগাচ্ছে। তাঁর কর্মসূচির দিনেই এভাবে ডাকা হচ্ছে। এই দাবি নিজেই করেছেন অভিষেক।












Click it and Unblock the Notifications