Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nawsad Siddique: অভিষেকের লোকসভায় যাওয়ার ইচ্ছা নেই, তাই তিনি এবার দিল্লি যাবেন! কেন এমন বললেন নওশাদ সিদ্দিকী?

সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের রাস্তায় গেলেন নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকী এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি এবার ভোটে লড়বেন। এমন কথাই শোনা যাচ্ছিল।

তবে এবার তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার হাওড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ সেখানেই উপস্থিত ছিলেন নওশাদ।

Nawsad Siddique

ভাঙরের বিধায়কের বক্তব্যের প্রায় পুরোটাই ছিল তৃণমূল বিদ্বেষ। রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক তিনি। এবারও সেই একই ভূমিকায় দেখা গেল আইএসএফ বিধায়ককে। একশো দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির বিষয়েও আক্রমণ করেছেন তিনি৷

তবে সব কিছুকে ছাপিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন নওশাদ সিদ্দিকী। আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবারের মানুষকে তিনি পাশে চাইছেন। ওই কেন্দ্রে তিনি নির্বাচনে লড়াই করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হচ্ছেন। আরও একবার সোজাসাপটা সেই ইঙ্গিত দিলেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিল্লি যাওয়ার আশা ব্যক্ত করলেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে নওশাদ সিদ্দিকী ওই তীব্র আক্রমণ করেন। রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে তিনি।

নওশাদ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় মাত্র ১৪ শতাংশ উপস্থিত ছিলেন। আসলে তাঁর লোকসভায় যাওয়ার কোনও ইচ্ছেই নেই। তাই ডায়মন্ড হারবারের মানুষ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবে।" এখন থেকেই রাজ্য রাজনীতিতে এই কেন্দ্র রীতিমতো পাখির চোখ হয়ে উঠছে।

পাশাপাশি নওশাদ রাজ্য সরকারকেও আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, "রাজ্যের শাসক দল পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে।" ১০০ দিনের কাজের টাকা ও আবাস দুর্নীতির টাকা প্রসঙ্গে তিনি বলেন, "ওই টাকার ভাগ মন্ত্রীদের পকেটেও ঢুকেছে। তাই অবিলম্বে ঠিকঠাক তদন্ত হোক।"

বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্মেলনের উদ্বোধন করেছেন। রাজ্যে শিল্পের ভবিষ্যৎ কী? সেই প্রশ্ন উঠেছে। তাই নিয়েও আগে কটাক্ষ করেছেন নওশাদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+