Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা-বাবাকেও তলব ইডির

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির র‍্যাডারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার! মা লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবাকে নোটিশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনটাই সূত্রে জানা গিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে (Abhishek Banerjee) ফের নোটিশ দিয়েছে ইডি। সেই মতো আগামী ৩ অক্টোবর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নোটিশ ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Abhishek Banerjee

আর এর মধ্যেই শোনা যাচ্ছে, লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও নোটিশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি খবরের সত্যতাও স্বীকার করা হয়নি শাসকদলের তরফে।

তবে আগামী সপ্তাহে লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। 'Leaps and Bounds' সংস্থা ডিরেক্টর হিসাবে নাম রয়েছে লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের।

আর নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিকবার এই সংস্থার নাম সামনে এসেছে। এই সংস্থা কি কাজ করে-কীভাবে করে এই বিষয়ে জানতে চান তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, সংস্থা এবং তাঁদের সম্পত্তির হিসাবও লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি খতিয়ান মামলায় কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সম্পত্তি সংক্রান্ত রিপোর্ট জমা পড়লেও তা সম্পূর্ণ নয়। আর এরপরেই সংস্থার ডিরেক্টর হিসাবে লতা বন্দ্যোপাধ্যায় এবং বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কেও নোটিশ ইডির তরফে দেপয়া হয়েছে বলে খবর। অন্যদিকে আগামী তিন অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সেদিন দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচি রয়েছে। ১০০ দিনের কাজ সহ একাধিক রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবিতে এই কর্মসূচি। দুদিন ধরে রাজধানীর মুখে এই বিক্ষোভ হবে। যেখানে উপস্থিত থাকবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। ফলে আগামী তিন অক্টোবর সম্ভবত ইডির মুখোমুখি হবেন না তৃন্মুলের সেকেন্ড ইন কমান্ড। অন্যদিন সময় চাইতে পারেন বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+