অস্ত্রোপচার হবে অভিষেকের? হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সেনাপতি
হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে বাইপাসের ধারে একটি হাসপাতালে তিনি ভর্তি হন। কী কারণে তিনি ভর্তি হলেন? তাই নিয়ে চর্চা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে সংগঠন থেকে কয়েক দিনের বিরতি চেয়েছিলেন।
দীর্ঘ দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে চিকিৎসার দীর্ঘদিন ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার লোকসভা নির্বাচনের গোটা সময় তিনি অন্যতম বড় ভূমিকা পালন করেছেন সামনে থেকে।

ডায়মন্ড হারবার তো বটেই, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে ভালো ফল করেছে। ২৯ টি আসন এবার পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফল বেরনোর পরেই উচ্ছ্বাস দেখতে পাওয়া যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে হাত রেখেছিলেন।
গত সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। তিনি তৃণমূলের সাংগঠনিক কাজকর্ম, রাজনীতি থেকে কয়েক দিন দূরে থাকবেন। এই কথা জানিয়েছিলেন। তখনই প্রশ্ন উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অসুস্থ? আবারও কি চোখের সমস্যা তৈরি হয়েছে?
তৃণমূল সেনাপতি আবার কি বিদেশে চিকিৎসা করাতে যাবেন? এই প্রশ্ন উঠেছিল। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের আমতলায় গিয়েছিলেন। জয়ের পর তিনি তাঁর কেন্দ্রে যাবেন। এ কথা আগেই জানিয়েছিলেন। সেই মতো পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ রবিবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হলেন সূত্রের খবর বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই তাঁর একটি মাইক্রো সার্জারি হবে বলে খবর। সার্জারির পর আজই ছাড়া পেতে পারেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আজ রবিবার সকাল আটটার পর ভর্তি হয়েছেন তিনি হাসপাতালে।
পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন তিনি হাসপাতালে। একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মাইনর একটি সার্জারি হওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications