পাখির চোখ বিধানসভা নির্বাচন, শিলং সফরের পাশাপাশি ত্রিপুরাতেও যাবেন অভিষেক
বছর ঘুরলেই ত্রিপুরা ও মেঘালয়ের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ১৭ নভেম্বর শিলং সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই সেখানে সভা করবেন তিনি।
বছর ঘুরলেই ত্রিপুরা ও মেঘালয়ের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে ১৭ নভেম্বর শিলং সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই সেখানে সভা করবেন তিনি। সম্প্রতি তিনি আমেরিকা থেকে চোখের অস্ত্রোপচার করিয়ে বাড়ি ফিরেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। তারপর প্রথম তিনি শুক্রবার বিজেয় সম্মিলনীতে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে আবার পঞ্চায়েত নির্বাচনের আসর বসছে বাংলায়। পাহাড়েও হবে নির্বাচন। ২২ বছর পর পাহাড়ে নির্বাচন হচ্ছে। ফলে পাহাড়-সহ উত্তরবঙ্গে এবার বিশেষ নজর দিতে চাইছেন অভিষেক। সম্প্রতি তিনি যাবেন উত্তরবঙ্গ সফরেও। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের শুভেন্দু-গড় থেকে শুরু করবেন প্রচার। তারপর অন্যান্য জেলা ও উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি তাঁর কাঁধে ত্রিপুরা ও মেঘালয়ের নির্বাচনী প্রচারের ভার তাঁর কাঁধে।
আমেরিকা থেকে চোখে অস্ত্রোপচার করে ফেরার পর সুস্থ হয়েই তিনি রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। তিনি প্রথম আত্মপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয়। সেখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তিনি পরদিন গিয়েছিলেন কালীঘাটে পুজো দিতে। তারপর তিনি নিজের নির্বাচনী ক্ষেত্রে ডায়মন্ড হারবারে যান। সেখানে বিজয়া সম্মিলনীতে যোগ দেন অভিষেক।
এর মধ্যেই তিনি মেঘালয়ের দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। ত্রিপুরা ও মেঘালয়ের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তিনি প্রথম পা দেবেন শিলংয়ে। মেঘালয়ে তিনি দলীয় নেতৃত্বকে পরামর্শ দেবেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কী হবে তাঁদের অবস্থান, তাও চূড়ান্ত করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরার মতো মেঘালয়েও কংগ্রেস ভেঙে তৃণমূল শক্তিশালী হয়েছে। কংগ্রেস ছেড়ে মুকুল সাংমা যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁকে মাথায় বসিয়ে তৃণমূল এ রাজ্যে সংগঠন শক্তিশালী করার কাজ শুরু করেছে।
মুকুল সাংমার নেতৃত্বে ১২ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দেন গত বছর। তারপর মেঘালয়ে তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী শক্তি। কংগ্রেস ভেঙে তৃণমূল শক্তিশালী হয়ে ওঠার পর মেঘালয়ের শিলংয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মেঘালয়ের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়েও তাঁর ভাবনা রয়েছে।
যদিও ত্রিপুরায় তিনি রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেবকে দায়িত্ব দিয়েছেন সংগঠন সামালানোর। তবে মেঘালয় সফরের পাশাপাশ তিনি ত্রিপুরাতেও যেতে পারেন। যদিও তৃণমূল নেতৃত্বের তরফে তাঁর ত্রিপুরা সফর নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ত্রিপুরা নেতত্বের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে তিনি যেতে পারেন ত্রিপুরা সফরে। শিলংয়ের পাশাপাশি তিনি আগরতলা সফরও করবেন বিশেষ সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications