শুভেন্দু আওয়াজ তুলছিলেন তোলাবাজ ভাইপো হঠাও, জবাব দিতে তৈরি অভিষেক
শুভেন্দু আওয়াজ তুলছিলেন তোলাবাজ ভাইপো হঠাও, জবাব দিতে তৈরি অভিষেক
তৃণমূলেও তাঁরা প্রতিপক্ষ ছিলেন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরও তাঁদের প্রতিদ্বন্দ্বিতা অন্য মাত্রা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর বিজেপিতে যোগ দিয়েই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তারপর অভিষেকের প্রথম সভা ঘিরে টান টান উত্তেজনা।

তোলাবাজ ভাইপো হঠাও, শুভেন্দুকে এবার জবাব
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ রবিবার সভা থেকে শুভেন্দুকে জবাব দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েই আওয়াজ তুলেছেন তোলাবাজ ভাইপো হঠাও। এদিন তাই শুভেন্দুকে জবাব দেওয়ার পালা অভিষেকের। আবার শুভেন্দুও এদিন দাঁতনে পদযাত্রা ও জনসভা করবেন।

শুভেন্দুর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতায় নামছেন অভিষেক
অভিষেক যেখানে সভা করছেন, সেখানেই সভা করে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে তৃণমূল এই সভাকে জেপি নাড্ডার পাল্টা সভা বলতে নারাজ। বরং শুভেন্দ অধিকারীর বিজেপিতে যোগদানের পর অভিষেকের প্রথম সভা বলতেই বেশি পছন্দ করছে তৃণমূল। শুভেন্দুর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতাকেই তুলে ধরতে চাইছে দল।

অভিষেক জবাব দেবেন বিজেপির যাবতীয় কুৎসার
ডায়মন্ড হারবারে কেল্লার মাঠে অভিষেকের সভায় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে সভামঞ্চ ও যাত্রাপথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার-ব্যানার, কাট আউটে সাজিয়ে তোলা হয়েছে। এদিন এই সভা থেকে অভিষেক জবাব দেবেন বিজেপির কুৎসার।

দু-প্রান্তে দুই সভা নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম
অভিষেকের সভার পরই দাঁতনে সভা করবেন শুভেন্দু। ফলে তিনিও পাল্টা জবাব দেবেন অভিষেককে। প্রথমে পদযাত্রা, তারপর জনসভা। উভয়ের কর্মসূচিই শুরু হবে দুপুরে দুটোয়। ফলত অভিষেকের পরেই বলবেন শুভেন্দু। কেননা তাঁর আগে পদযাত্রা করবেন তিনি। দু-প্রান্তে দুই সভা নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম।












Click it and Unblock the Notifications