মমতা প্রধানমন্ত্রী হলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে! মিলল স্পষ্ট ইঙ্গিত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই য়ে পরবর্তীতে ব্যাটন উঠতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।

ইঙ্গিত বরাবরই ছিল। আর তাই জন্যই বিরোধীরা তৃণমূল কংগ্রেস দলকেও কংগ্রেসের মতোই ব্যক্তিতান্ত্রিক দল হিসাবে চিহ্নিত করেছে। এদিন অনেকটা স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে বড় দায়িত্ব নিলে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী।

মমতা কেন্দ্রে ব্যস্ত হলে রাজ্যের দায়িত্বভার কে সামলাবেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই য়ে পরবর্তীতে ব্যাটন উঠতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, কেন্দ্রে প্রিয় দিদির ব্যস্ততা বাড়লে রাজ্যে অভিষেকের ব্যস্ততা আরও তুঙ্গে উঠবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছুদিন আগে এক সাক্ষাতকারে জানিয়েছেন, তাঁর পরে দলের হাল কে ধরবে, কে ওয়ারিশ হবে তা এখন থেকেই ঠিক করে দিয়েছেন তিনি। অভিষেকই যে সেই লোক তা অনেকেই আন্দাজ করে নিয়েছেন।

মিলল স্পষ্ট ইঙ্গিত

১৯ জানুয়ারি ব্রিগেডে মমতা সভা করতে চলেছেন। সেই সভা হতে চলেছে লোকসভার আগে বিরোধী জোটের অন্যতম মঞ্চ। সেই সভা ঠিকমতো করার দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। ব্রিগেডের আগে তাঁর নেতৃত্বে তৃণমূল নেতারা জেলায় জেলায় সভা করে প্রস্তুতি নিয়েছেন।

তৃণমূলের ভবিষ্যত প্রজন্মের নেতা তো বটেই, এখন থেকেই তাঁর ভাইপোর কাঁধে অনেক গুরুদায়িত্ব সঁপে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর অভিষেক সেগুলি পালন করছেন নিপুণভাবে, দায়িত্বের সঙ্গে। এবার আগামী লোকসভায় অকংগ্রেসী, অবিজেপি জোটগুলি প্রধানমন্ত্রী পদে মমতাকে তুলে ধরলে এবং সেই পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রে যেমন ইতিহাস তৈরি হবে, তেমনই রাজ্য রাজনীতিতেও কম বড় বদল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+