Abhishek Banerjee: বৈঠকে অভিষেক, নেত্রীর কথা শুনে দিলেন বার্তাও! তবে কি ঠান্ডা লড়াইয়ে ইতি?
Abhishek Banerjee: পৌষ মাসের শীতেই কি মিটে গেল রাজ্যর শাসক দল তৃণমূলের দুই সর্বোচ্চ নেতৃত্বের দূরত্ব? বুধবার মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির বৈঠকে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত নভেম্বর থেকে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মতের অমিল নিয়ে রাজ্যের শাসকদলের অন্দরমহল তোলপাড়।
এই পরিস্থিতিতে দলের সংগঠন নিয়ে বৈঠকে অভিষেক (Abhishek Banerjee) কী করেন, তা নিয়ে কৌতূহলের অন্ত ছিল না। তবে দেখা গেল সাংগঠনিক বৈঠকে হাজির হয়েছেন অভিষেক। যা দেখে দলের ভিতরে স্বস্তির শ্বাস ফেলেছেন অনেকেই। ওই বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও।

যাঁর অভিষেক সম্পর্কে মন্তব্য দলের ভিতরে-বাইরে বিতর্ক তৈরি করেছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শাসকদলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল, তা আপাতত কেটে গেল। আগামী শুক্রবার মুর্শিদাবাদ জেলার নেতাদের নিয়ে এনই সাংগঠনিক বৈঠক করার কথা মমতার। সেই বৈঠকেও অভিষেক থাকেন কিনা, সেটাও এখন দেখার বিষয়।
তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবারের বৈঠকে অভিষেক (Abhishek Banerjee) প্রথমে বলতে চাননি। মুখ্যমন্ত্রী তাঁকে বক্তব্য রাখতে বলেন। তার পরেই বলতে ওঠেন অভিষেক। লোকসভা ভোটের আগে পুস্তিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেককে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ বিতর্ক চলেছিল। পরিস্থিতি খারাপ হয় মমতা ও অভিষেকপন্থী নেতা মন্ত্রীদের মন্তব্য, পাল্টা মন্তব্যের ঠেলায়। আর সেই পালেই হওয়া লাগিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারাও। তৃণমূলের অন্তরের এই ঠান্ডা লড়াই লোকসভা নির্বাচনের আগে কোন দিকে মোড় নেয় তা জানতে উৎসাহ দিন দিন বাড়ছিল।
Under the leadership of our Hon'ble Chairperson Smt @MamataOfficial and Hon'ble Nat'l General Secretary Shri @abhishekaitc, today a meeting was convened in Kalighat with the district leadership of Paschim Medinipur.
— All India Trinamool Congress (@AITCofficial) January 10, 2024
We remain committed to the welfare of people and will unitedly… pic.twitter.com/pNH0v36HTo
তবে কি বুধবার নবীন প্রবীণ দ্বন্দ্ব ভুলে আবার কাছাকাছি এলেন মমতা অভিষেক (Abhishek Banerjee) ? একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ মতপার্থক্য মিটিয়ে নিয়ে সবাই একসঙ্গে নির্বাচনের ঝাঁপাতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications