'ভূত খোঁজা'র প্রথম কোর কমিটির বৈঠকে এলেন না অভিষেক, ডাক দিলেন আলাদা মিটিং'য়ের

Abhishek Banerjee: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন (2026 West Bengal Vote)! এখন থেকেই ময়দানে শাসকদল তৃণমূল। পাড়ায় পাড়ায় বাড়ি গিয়ে 'ভূতুড়ে ভোটার' খোঁজার কাজ চলছে। ইতিমধ্যে এই কাজের জন্য বিশেষ কোর কমিটি গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কমিটি সুব্রত বক্সির নেতৃত্বে গঠনের কথা বললেও দ্বিতীয় হিসাবে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

খোদ তৃণমূল সুপ্রিমো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই কমিটির ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার ছিল এই কমিটির প্রথম বৈঠক। সেখানে সবাই উপস্থিত থাকলেও তাৎপর্যপূর্ণ ভাবে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । শুধু তাই নয়, আলাদা ভাবে এই সংক্রান্ত একটি বৈঠকের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে জানা যাচ্ছে।

Abhishek Banerjee

যা আগামী ১৫ মার্চ হবে বলে খবর। কিন্তু হঠাত করে কেন 'ভূতুড়ে ভোটার' সংক্রান্ত কমিটিকে নিয়ে তৃণমূল সেকেন্ড ইন কমাণ্ড বৈঠক করবেন তা নিয়ে শুরুউ হয়েছে জোর জল্পনা। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একাধিক জল্পনা তৈরি হয়। এমনকী তৃণমূলের অন্দরেও তাঁকে নিয়ে নানা রকম প্রশ্ন উঠতে থাকে। এমনকী তৃণমূল সুপ্রিমো অর্থাৎ পিসি এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও কানাঘুষো অনেক কিছু শোনা যায়।

যদিও সমস্ত জল্পনার অবসান অভিষেক নিজেই নিরশন করেন। নেতাজি ইন্ডোরর বৈঠকে যোগ দিয়ে স্পষ্ট বলেন, অনেক কিছু জল্পনা চলছে। বিজেপিতে যোগ দেব বলেও গুঞ্জন। কিন্তু গলা কেটে দিলেও তাঁর মুখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বের হবে তা স্পষ্ট জানিয়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

শুধু তাই নয়, নেতাজি ইন্ডোরে বৈঠকের মাঝে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় তাঁর সঙ্গে কথা বলছেন। এরপরেও আজ বৃহস্পতিবারের বৈঠক কেন এড়িয়ে গেলেন ডায়মণ্ডহারবারের সাংসদ? তা নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে। এমনকী দূরত্ব কী তাহলে রয়ে গিয়েছে? এমন জল্পনাও শুরু হয়েছে। জানা যাচ্ছে, আগামী ১৫ মার্চ অভিষেক ভার্চুয়ালের মাধ্যমে সমস্ত জেলা আধিকারিক সহ কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

Abhishek Banerjee: সুব্রত বক্সির নেতৃত্বে হল বৈঠক

বিধানসভা ভোট জিততে ভোটার তালিকা পরিস্কারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কাজ করতে ৩৬ জনের ওই কমিটি গঠন করে দেওয়া হয় এদিন সবাইকে নিয়ে তৃণমূল ভবনে বৈঠক করেন সুব্রত বক্সি। সেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+