কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না! এক মাসের মধ্যেই পিটিশনের নির্দেশ অভিষেকের

শহিদ মিনার মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ শানালেন তিনি। একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে তৃণমূল যে জিরো টলারেন্স তা নিয়েও ফের একবার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এরপরেই লোকসভা নির্বাচন।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার নির্দেশ অভিষেকের

আর সেই নির্বাচনের আগে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে কার্যত ল্যাজেগোবরে শাসকদল তৃণমূল। এই অবস্থায় অভিষেকের সভা ছিল খুবই তাৎপর্যপূর্ণ।

আর সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, আজ শুধুই ট্রেলার দেখালাম। আগামদিনে দিল্লিতে গিয়েও আন্দোলনের হুঁশিয়ারি ডায়মন্ডহারবারের সাংসদের। শুধু তাই নয়, তাঁর বার্তা, আমি খুবই জেদি একটা ছেলে! একা হলেও আমি দিল্লিতে যাব। দিল্লি অচল করে ছাড়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

বক্তব্য রাখতেন তাঁর দাবি, যতদিন যাচ্ছে তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে। কর্মীদের বুক ফুলিয়ে রাস্তায় নামার নির্দেশও এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কড়া ভাষায় নরেন্দ্র মোদীকেও আক্রমণ শানান অভিষেক। পাশাপাশি কেন শুভেন্দু অধিকারীর জেল হবে না তা নিয়েও কথা বলেন তিনি। আর তা বলতে গিয়ে রাহুল গান্ধীর প্রসঙ্গ টানেন সাংসদ। বলেন, মোদী পদবী চোর বলাতে মোদী সম্প্রদায়ের আঘাত লাগে। আর এহেন মন্তব্য করায় রাহুল গান্ধীর জেলের সাজা হয়। এমনকি সাংসদ পদও খারিজ হয়। তাহলে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কেন তা হবে না? প্রশ্ন সাংসদের।

আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদীকেও আক্রমণ শানান অভিষেক। বলেন, বাংলায় প্রচারে এসে ২০২১ সালে দিদি... ও দিদি বলে ব্যঙ্গাত্নক রব তুলেছিলেন নরেন্দ্র মোদী। আর এভাবে মন্তব্য মহিলাদের অপমান করা হল না। আর তা করার জন্যে কেন মোদীর ২ বছরের জেল হবে না? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আর তা বলেই তিনি বলেন, শুভেন্দু অধিকারী বীরবাহা হাঁসদা সম্প্রদায়ের ভাইবোনকে উদ্দেশ্য করে 'ওরা আমার জুতার নীচে থাকেন' বলেছিলেন বলে মন্তব্য অভিষেকের। আর তাতে কেন শুভেন্দু অধিকারী জেলে যাবে না?

আর এরপরেই এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যয়া। আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে পিটিশন দাখিলের নির্দেশ দেন। আর এই মামলাতে রাহুল গান্ধীর মামলার উদাহারণ নেওয়ার কথাও বলেছেন অভিষেক।

অন্যদিকে ১০০ দিনের প্রকল্প সহ ছয়টি প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। সেই বিষয়টিও এদিন ফের একবার তুলে ধরেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+