সংহতি মিছিলে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকলেন নেত্রী মমতার পিছনে
সংহতি মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন এই মিছিলের ডাক দিয়েছিলেন। অভিষেক ওই মিছিলে উপস্থিত হবেন কি? তাই নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। এদিন দুপুরে দেখা গেল অভিষেক হাজরায় উপস্থিত হয়েছেন।
তৃণমূল দলে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছিল বলে খবর। তৃণমূল নেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। এই বিষয়ে দলে কয়েকজনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, নির্দেশে এই দল চলবে। এই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন।

অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল নেত্রী সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই পোস্টার, ব্যানার তৈরি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, ছবি ছিল না সেখানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামান্য দূরত্ব তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে এই কথা ঘুরছিল। নবীন প্রবীণ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের মন্তব্যকে মানতে চাইছিলেন না। এই কথা চর্চায় উঠে এসেছে।
সোমবারের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হাঁটবেন? সেই প্রশ্ন আরও জোরালো হয়। এদিকে তৃণমূলের অন্তরে একাধিক চর্চা শুরু হয়েছিল। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন। ১০ কিলোমিটার রাস্তা তিনি দৌড়েছেন।
এরপর তিনি এই মিছিলে না এলে অন্যরকম বার্তা যেত। সেই কথা রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে যায়। বেলা তিনটের সময় হাজরা থেকে মিছিল বার হয়। তার আগে তৃণমূল নেত্রী কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দেন। দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট সময়ে হাজরায় পৌঁছে গিয়েছেন। মিছিলে তিনিও হাঁটতে শুরু করেন অন্যান্যদের সঙ্গে।
মিছিলের শুরুতে হেঁটেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পেছনে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। তাঁদের পিছনে হাঁটতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তাঁকে ঘিরে তৃণমূলের নবীন প্রজন্ম ছিল। অনন্যা বন্দ্যোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায়দের দেখতে পাওয়া যায়। এছাড়াও অভিষেকের অদূরেই ছিলেন মন্ত্রী জাভেদ খান, দমকল মন্ত্রী সুজিত বসু।
কেন নেত্রীর সঙ্গে পাশাপাশি হাঁটলেন না অভিষেক? তাই নিয়েও প্রশ্ন উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড। তিনি সামনের সারিতে হাঁটতেই পারতেন মমতার পাশে। তাহলে কি কোথাও দূরত্ব থেকে গিয়েছে?












Click it and Unblock the Notifications