অমিত শাহের দেখানো পথেই অভিষেক! ত্রিপুরাতে তৃণমূল কর্মীর বাড়িতেই রবিবার মধ্যাহ্নভোজ সারবেন সাংসদ

ত্রিপুরা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গোয়া সফর থেকে ফিরেছেন তিনি। আর সেখান থেকে ফিরেই আজ রবিবার আগরতলাতে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে তাঁর দুদিনের কর্মসূচি রিয়েছে। আগামী চার তারিখ ত্রিপুরা সফ

ত্রিপুরা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গোয়া সফর থেকে ফিরেছেন তিনি। আর সেখান থেকে ফিরেই আজ রবিবার আগরতলাতে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে তাঁর দুদিনের কর্মসূচি রিয়েছে। আগামী চার তারিখ ত্রিপুরা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তৃণমূল কর্মীর বাড়িতেই রবিবার মধ্যাহ্নভোজ সারবেন সাংসদ

আর তাঁর সফরের আগেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও অভিষেকের ত্রিপুরা সফর নিয়ে কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ওখানে অভিষেক কি করতে যাচ্ছেন? প্রশ্ন তাঁর। সে রাজ্যের মানুষ তো তৃণমূলকে রাস্তা দেখিয়ে দিয়েছে বলে মত বিজেপি সাংসদের।

তবে অভিষেকের এই ত্রিপুরা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারন এদিন দুপুরে তিনি এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন। দীর্ঘদিন ধীরে রাজনীতি করছেন অভিষেক। কিন্তু বাংলায় এমন কোনও কর্মীর বাড়িতে কোনও দিন যাননি। কিন্তু আজ আগরতলাতে এক কর্মীর বাড়িতেই খাওয়াদাওয়া সারবেন। তাঁর এই সিদ্ধান্ত অনেকেই বাংকায় অমিত শাহের রাজনীতির সঙ্গে মিল পাচ্ছেন।

গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে দুপুরে খাওয়াদাওয়া সেরেছেন। কখনও শহরে তো কখনও একেবারে প্রন্তত্য গ্রামে গিয়ে বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে এবার সে পথেই হাঁটতে চলেছেন অভিষেকও। এছাড়াও তাঁর ত্রিপুরা সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। জানা যাচ্ছে, আগরততলা পৌঁছেই সাড়ে ১২ টা নাগাদ চতুরদশা দেবতা মন্দিরে পৌঁছে যাবেন অভিষেক।

দুপুর একটা নাগাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আদিবাসী সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। এরপর স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে যাবেন অভিষেক। সেখানেই দুপুরে খাবেন। আর সেখান থেকে সোজাসুজি চলে যাবেন পুরভোটে আক্রান্ত তৃণমূল নেতা-করমীদের বাড়িতে। তাঁদের সঙ্গে কথা বলবেন।

এরপরে সন্ধ্যা থেকে ত্রিপুরাতে গুরুত্বপূর্ণ বৈঠক অভিষেকের। দলের রাজ্য স্টিয়ারিং কমিটির নেতৃত্ব এবং সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। সামনেই সে রাজ্যে বিধানসভা ভোট। সেখানে দাঁড়িয়ে কীভাবে দল এগোবে, রণকৌশল কি হবে সমস্ত বিষয়েই এদিনের এই বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, গিত কয়েকদিন আগেই ত্রিপুরাতে পুর নির্বাচন ছিল। আর সেই নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি দেখে সে রাজ্যের মানুষ। দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি ভোটের দিনেও ব্যাপক অশান্তির খবর সামনে আসে।

আর এই অশান্তির মধ্যেও সে রাজ্যের পুরনির্বাচনে মোটের উপর ভালো ফল করে তৃণমূল। আর এরপরে আগামিদিনে কীভাবে ত্রিপুরার মাটিতে এগোবে দল এদিনের বৈঠকে চূড়ান্ত করে দিতে পারেন অভিষেক। এমনটাই মত রাজনৈতিকমহলের।

প্রসঙ্গত মঙ্গলবারই ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ প্রকল্পের ঘোষণা হতে পারে। পরপর দুই হেভিওয়েটের সফর ঘিরে কড়া নিরাপত্তায় ত্রিপুরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+