বিজেপি মুখ থুবড়ে পড়তেই টুইটারে 'Happy Diwali' লিখলেন অভিষেক! কর্মীদের দিলেন বার্তাও
বাংলার চার কেন্দ্রেই জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। মুথ থুবড়ে পড়ল বিজেপি। গতবারের জেতা দুই কেন্দ্রও এবার ধরে রাখতে পারলেন না শুভেন্দু-সুকান্তরা। আর এই ফলাফলের প্রকাশের পরেই বিজয় উতসবে মেতে ওঠেন তৃণমূল-নেতা কর্মীরা।
বাংলার চার কেন্দ্রেই জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। মুথ থুবড়ে পড়ল বিজেপি। গতবারের জেতা দুই কেন্দ্রও এবার ধরে রাখতে পারলেন না শুভেন্দু-সুকান্তরা। আর এই ফলাফলের প্রকাশের পরেই বিজয় উতসবে মেতে ওঠেন তৃণমূল-নেতা কর্মীরা। এই জয়ের পরেই উচ্ছ্বসিত তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
ভোটের এহেন ফলাফলের পরেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একই সঙ্গে কর্মীদের দিয়েছেন সংযত থাকার বার্তাও। অভাবনীয় এই জয়ের পরেই বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বড় দায়িত্ব ছিল অভিষেকের উপর
বিধানসভা নির্বাচনে বড় দায়িত্ব ছিল অভিষেকের ঘাড়ে। বিপুল ভোটে দলকে জিতিয়েছেন। প্রবল বিজেপি হাওয়াকে কার্যত উড়িয়ে ২০০ এরও বেশী আসন পায় শাসকদল। আর এরপর থেকেই অনেকটাই পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হয়ে উঠেছেন ভাইপো তথা ডায়মন্ডহারবারের সাংসদ। এবার এই চার কেন্দ্রের উপনির্বাচনে গুরু দায়িত্ব ছিল অভিষেকের কাধেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাননি। বরং চার কেন্দ্রেই প্রচার সেরেছেন এই মুহূর্তে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর তাতেই কেল্লাফতে।

বিজেপিকে কটাক্ষ অভিষেকের
দিনহাটা, গোসাবা, খড়দা এবং শান্তিপুরে ভোট গণনা ছিল এদিন। গণনা শুরু হতেই যে ট্রেন্ড সামনে আসতে শুরু করেছিল তাতে স্পষ্ট ছিল তৃণমূলের জয় জয়কার শুধু সময়ের অপেক্ষা। তবে ভোটের মার্জিন নিয়েই চিন্তা বাড়ছিল। কিন্তু বেলা গড়াতেই প্রতি মুহূর্তে বদলে যেতে থাকে ছবিটা। প্রধান বিরোধী শক্তি বিজেপিকে পিছণে ফেলে সমস্ত জায়গাতে এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থীরা। শেষমেশ রেকর্ড ভোটে জয়। আর এরপরেই সোশ্যাল মিডিয়াতে বিজেপিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক। হ্যাপি দিওয়ালি লিখে সুক্ষ বার্তা বিজেপি নেতৃত্বকে।

কর্মীদের বার্তা অভিষেকের
অন্যদিকে, সমস্ত জায়গাতেই তৃণমূলের জয় জয়কার। সেলেব্রেশনে মেতে উঠেছেন নেতা-কর্মীরা। আর এরপরেই কড়া নির্দেশিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। অতিমারীর কথা মাথায় রেখে এমন আনন্দের মুহূর্তেও সংযত থাকার নির্দেশ দিলেন তিনি। সংবাদ মাধ্যমে নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন, কোনও রকম বিজয় উৎসব করা যাবে না। ইতিমধ্যে জেলা নেতৃত্বকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট ভাবে বিজয় উৎসব না করার জন্যে জেলা নেতৃত্বকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

টুইট মমতার
একাধিক কেন্দ্রে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয়জয়কার তৃণমূল প্রার্থীদের। গতবারের বিজেপি তাঁদের জেতা আসনেও তেমনটা প্রভাব ফেলতে পারেনি। আর এরপরেই উচ্ছ্বসিত তৃণমূল। জয়জয়কারের পরেই টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখলেন, 'আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।'












Click it and Unblock the Notifications