Abhishek Banerjee: অভিষেক কি দুবাই হয়ে আমেরিকার পথে? কলকাতা ছাড়ার আগে পেলেন ইডি বা আদালতের সম্মতি?

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা ছেড়েছেন। দুবাইয়ের বিমান ধরেছেন সকালে দমদম বিমানবন্দর থেকে। এক বর্ষীয়ান সাংবাদিক ইউটিউব চ্যানেলে এমন চাঞ্চল্যকর দাবি করলেন।

অভিষেক গত ১৫ জুলাই ইডি-র সহকারী ডিরেক্টর পঙ্কজ কুমারকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, চোখের চিকিৎসা করাতে আমেরিকায় যেতে চান। ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত থাকবেন নিউ ইয়র্কে। ৮ অগাস্ট চিকিৎসকের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।

Abhishek Banerjee: অভিষেক কি দুবাই হয়ে আমেরিকার পথে?

ইডি-র তরফে সবুজ সঙ্কেত না পাওয়ায় অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন, বিদেশ যাত্রা অধিকারের মধ্যে পড়ে। যদি না কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকা কেউ গা ঢাকা দিতে বিদেশে যেতে চান, সেই ক্ষেত্র ছাড়া বিদেশ যাত্রায় অনুমতি দেওয়া যায়। এরপরই অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিশ রয়েছে কিনা তা জানাতে বলে শীর্ষ আদালত।

এর আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে লুক আউট নোটিশ থাকার কারণ দেখিয়ে কলকাতা থেকে বিদেশ যাত্রার বিমানে উঠতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন, অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন রুজিরা। তাঁকে বাধা দেওয়া হয়। অভিষেককে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলায় জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগোবাংলায় প্রকাশিত প্রতিবেদনে শিরোনাম, "অভিষেকের বিদেশ যাত্রার সম্মতিতে বাধ্য হল ইডি"। লেখা হয়েছে, ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেছেন, ৩১ জুলইয়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। বিদেশ যেতে কোনও আপত্তি নেই তদন্তকারীদের।

Abhishek Banerjee: অভিষেক কি দুবাই হয়ে আমেরিকার পথে?

যদিও ইডি সূত্রে খবর, অভিষেককে এখনও বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়নি। কলকাতা হাইকোর্টেও হলফনামা দিয়ে অভিষেক বিদেশ যাত্রার অনুমতির কথা জানিয়েছিলেন। ইডির আপত্তিতে সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা গিয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে।

বিচারপতি ঘোষের আবেদন ছিল, যাবতীয় নথি খতিয়ে দেখে প্রধান বিচারপতি বিচার করবেন, এই মামলা শোনার এক্তিয়ার তাঁর আছে কি না। মঙ্গলবার এনিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেই অভিষেকের এফআইআর খারিজের মামলার শুনানি হবে বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি।

তার প্রেক্ষিতে আদালতের দৈনিক তালিকাতেও এই মামলা রাখা হয়। অভিষেকের আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু বিচারপতি জানান, মামলার শুনানি হবে সোমবার, ততদিন পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবেন না তদন্তকারী অফিসাররা। এই পরিস্থিতিতে অভিষেকের আজ দেশ ছাড়া নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজেপির নেতা-কর্মীদের দাবি, অভিষেক আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদেশে গেলেন। সূত্রের খবর, অভিষেক বিমানবন্দরে গেলে যে নিরাপত্তা থাকে আজ তা ছিল না। সিআইএসএফও বাধা দেয়নি। অভিষেকের বিমান যাত্রার ছবি বা ভিডিও-ও নেই। অবশ্য তা বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরায় নিশ্চিতভাবেই বন্দি রয়েছে।

তবে বিনা বাধায় তিনি কলকাতা ছাড়লে একটা বিষয় স্পষ্ট, অভিষেকের বিরুদ্ধে লুক আউট নোটিশ নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিমানবন্দরে বলেছিলেন, উনি বিদেশ যেতে পারলেন কিনা তা নিয়ে মাথাব্যথা নেই। ওঁর শ্যালিকা অভিযুক্ত অবস্থাতেই বিদেশ গিয়ে ফেরেননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখছে সব কিছুই। ওঁকে শুভনন্দন রইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+