Abhishek Banerjee: আজ ইডির দফতরে সম্পত্তির নথি জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস। বিচারপতি সিনহার নির্দেশে কোম্পানির সিইওদের সম্পত্তির নথি দিতে বলা হয়েছে ইডিকে। আজ ইডিকে নিজের সম্পত্তির নথি জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় আজ অর্থাৎ ১০ অক্টোবরের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেকারণে গত কয়েকদিন তদন্তের ঝাঁঝ বাড়িয়েছে ইডি-সিবিআই। দফায় দফায় শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।

Abhishek Banerjee


কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এবার এই মামলায় অভিষেকের স্ত্রী রুজিরাকেও তলব করা হয়েছে। ইডির দফতরে হাজিরা নিয়ে পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে আদালত তাঁকে ১০ অক্টোবরের মধ্যে সম্পত্তির নথি ইডির দফতরে জমা দিতে বলেছে।

আবার ইডিকেও আদালত নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নথি জমা দেওয়ার পর ২ দিন স্ক্রুটিনির সময় পাবে। অর্থাৎ ১২ অক্টোবরের মধ্যে ওই স্ক্রুটিনির রিপোর্ট জমা দিতে হবে। যদি তারপরে ইডি মনে করে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে পারে।

এদিকে আজই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত রিপোর্ড জমা দিতে বলা হয়েছে ইডিকে। আর সেই মামলার তদন্ত শেষ করতে গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি সিবিআই। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্র একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এমনকী প্রাক্তন চেয়ারম্যানদের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+