মতুয়া ভোটে পাখির চোখ, পঞ্চায়েতের আগে নবজোয়ার আনতে ঠাকুরবাড়িতে পা রাখছেন অভিষেক
২০১১ সালে পরিবর্তনের আগে থেকেই মতুয়া ভোটে বামেদের থেকে সরে তৃণমূলের দিকে আসতে শুরু করেছিল। কিন্তু ২০১৯ থেকে তা আবার ঘুরে গিয়েছে বিজেপির দিকে। ২০২১-এ তৃণমূলের বিপুল জয়েও মতুয়া ভোট ফেরেনি। এই অবস্থায় মতুয়া ভোটকে টার্গেট করেই জেলা সফরে যাচ্ছেন অভিষেক বন্যোা পাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মতুয়া ভোট সরে যাওয়ার পর বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে বিভিন্ন জেলার প্রান্তিক কেন্দ্রগুলিতে। তার মধ্যে উত্তর ২৪ পরগনা ও নদিয়াই বেশি। উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরেই মতুয়াদের মূলকেন্দ্র। নবজোয়ার কর্মসূচিতে মতুয়া গড়ে পা দিয়ে তাই ঠাকুরবাড়িতে যেতে ভুলছেন না অভিষেক।

তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড কোচবিহার থেকে শুরু করেছেন নবজোয়ার যাত্রা। উত্তরবঙ্গ পেরিয়ে রাঢ়বঙ্গ অতিক্রম করে কলকাতা সন্নিকটস্থ দক্ষিণবঙ্গে পৌঁছেচে অভিষেকের নবজোয়ার। এবা কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় তিনি নবজোয়ার আনতে যাচ্ছেন।
পঞ্চায়েত নির্বাচনের মুখে অভিষেকের লক্ষ্য মতুয়া ভোট ফেরানো। বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুল বুঝিয়ে মতুয়াদের ভোট নিচ্ছে, সেই সহজ সত্যটা তিনি মতুয়াদের সামনে প্রকাশ করতে চান। ১০ থেকে ১২ জুন তিনি উত্তর ২৪ পরগনার নবজোয়ার কর্মসূচি পালন করবেন। জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা মতুয়ামহলে তৃণমূলের নবজোয়ার আনতে বদ্ধপরিকর।
১০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ লোকসভার অধীন চাঁদপাড়ায় রাত্রিবাস করবেন। ১১ জুন সকালে ঠাকুরবাড়ি গিয়ে প্রণাম সেরে শুরু করবেন জেলার কর্মসূচি। এই জেলায় মোট দুটি সভা করবেন অভিষেক। বনগাঁ ও বসিরহাটে সভা করবেন তিনি।

২০১৯ সালে মতুয়া ভোট পেতে নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি দেয় বিজেপি। সেই প্রতিশ্রুতি দিয়ে দুটি ভোট করেছে তারা। তারপর পাঁচ বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে। প্রতিশ্রুতি পূরণ হয়নি। মতুয়ারাও ক্ষুব্ধ বিজেপির উপর। এবার তারা ফরে তৃণমূলের দিকে ঘুরতে পারে।
তৃণমূল বরাবর বলে আসছে, নাগরিকত্ব প্রদানের তোপ ভাঁওতা। যাঁরা নাগরিক তাঁদরে আবার কী নাগরিকত্ব প্রদান করা হবে! নাগরিক বলেই তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন, তাহলে কেন অসব মিথ্যাচার। সমস্তরকম সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাকার মতুয়াদের দিয়ে এসেছে, কেন্দ্র শুধু মিথ্যার বেসাতি করেছে।

২০১১ সালে পরিবর্তন আসার আগে থেকে মতুয়াদের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের গুরুত্ব দিয়েছেন, সংসদে প্রতিনিধি পাঠিয়েছেন, রাজ্য বিধানসভায় সদস্য থেকে মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মতুয়ারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাবেন না, তা জানাতেই অভিষেক যাবেন মতুয়াগড়ে।
উল্লেখ্য ২০১৯-এ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর দুটি লোকসভা কেন্দ্র ও রানাঘাট বিজেপি দখলে রয়েছে। যদিও ২০২১-এর নির্বাচনের জেলার ৩৩টি বিধানসভা আসনের মধ্যে ২৮টিই দখল করে বিজেপি। বিজেপি মাত্র পাঁচটি কেন্দ্রে জয়ী হয়। বিজেপির টিকিটে বাগদায় দিতে বিশ্বজি দাস এখন তৃণমূলের বনগাঁর দায়িত্বপ্রাপ্ত।












Click it and Unblock the Notifications