কেন্দ্র টাকা নিয়ে যাচ্ছে, বিজেপির প্রতিশ্রুতি আর রূপায়ণের ফারাক তুলে ধরে কটাক্ষ অভিষেকের

কেন্দ্র টাকা নিয়ে যাচ্ছে, বিজেপির প্রতিশ্রুতি আর রূপায়ণের ফারাক তুলে ধরে কটাক্ষ অভিষেকের

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের প্রচার সামলাচ্ছেন, ঠিক সেই সময় উত্তরবঙ্গে প্রচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। দুজনেরই আক্রমণ স্বাভাবিকভাবেই বিজেপিকে (bjp) লক্ষ্য করে। এদিন সিতাইয়ের সভা থেকে বিজেপির আগে দেওয়া প্রতিশ্রুতি এবং বাস্তবে রূপায়ণের ফারাকের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

বিজেপির প্রতিশ্রুতি আর বাস্তব রূপায়ণে ফারাক

বিজেপির প্রতিশ্রুতি আর বাস্তব রূপায়ণে ফারাক

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রতিশ্রুতি আর বাস্তব রূপায়ণে ফারাকের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন ২০১৪-র লোকসভা ভোটের আগে বিজেপি বলেছিল বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে আনা হবে। আর প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা আসবে। যদিও তা এখনও করে উঠতে পারেনি বিজেপি। পাল্টা তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন তাই করেন। আর যা পারবেন না তা বলে দেন।

আয়ুষ্মাণ ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথীর তুলনা

আয়ুষ্মাণ ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথীর তুলনা

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মাণ ভারতের সঙ্গে স্বাস্থ্যসাথীর তুনা টেনেছেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসাথী করা হয়েছে রাজ্যের সবার জন্য। গরিব, বড়লোক, ছোট-বড় কোনও ভেদাভেদ করা হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। এই কার্ড বাড়ির মহিলাদের নামে করার পাশাপাশি এই কার্ড নিয়ে সারা ভারতেই পরিষেবা পাওয়া যাবে বলে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। কিন্তু আয়ুষ্মাণ ভারতে রাজ্যের মাত্র ১০ শতাংশ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি বিজেপির ইস্তেহারে রাজ্যে আয়ুষ্মাণ ভারত চালু হলে তা সবার জন্য করার প্রতিশ্রুতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

 পরিষেবা প্রদান যাচাই

পরিষেবা প্রদান যাচাই

এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যেসব পরিষেবা দেয়, সেগুলির কয়েকটির নাম উল্লেখ করে কতজন তা পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন করেন। তিনি কন্যাশ্রী, রূপশ্রীর পাসাপাশি দুয়ারে সরকারের পরিষেব কতজন পেয়েছেন তা নিয়ে প্রশ্ন করেন। পাশাপাশি এবারের নির্বাচনী ইস্তেহারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকদের আর্থিক সাহায্য বৃদ্ধি রাজ্যের সব পরিবারকে ন্যূনতম মাসিক আয়ের আওতায় আনার কথাও তুলে ধরেন। অভিষেকের এইসব প্রশ্নে জনগণকে হাতে তালি দিতে দেখা গিয়েছে।

 কেন্দ্রই রাজ্যের টাকা নিয়ে যাচ্ছে

কেন্দ্রই রাজ্যের টাকা নিয়ে যাচ্ছে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, কেন্দ্র আম্ফানে যে টাকা পাঠিয়েছে, তা নিয়ে প্রচার করছে বিজেপি তথা আরএসএস। কিন্তু কেন্দ্র প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজ্য থেকে নিয়ে চলে যাচ্ছে। গত সাত বছরে রাজ্য থেকে বার্ষিক হিসেবে প্রায় ৭৫ হাজার কোটি টাকা কেটে নিয়েছে বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি বাংলার মানুষকে ভাতে মারতে চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+