সোনা চোর কোচবিহারের বিজেপি প্রার্থী! তোপ দাগলেন অভিষেক
পঞ্চায়েত নির্বাচনের সময়েও যেছিল দলের সম্পদ, বিরোধী দলে যেতেই তাঁকে কড়া ভাষায় আক্রমণ।
পঞ্চায়েত নির্বাচনের সময়েও যেছিল দলের সম্পদ, বিরোধী দলে যেতেই তাঁকে কড়া ভাষায় আক্রমণ। একেবারে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠি তুলে ধরে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে সোনা চুরির ঘটনায় প্রার্থী অভিযুক্ত বলে অভিযোগ
করেন তিনি।

কোচবিহারের শীতলকুচির সভায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। তিনি বলেন, তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। তৃণমূলের আবর্জনা বিজেপির সম্পদ বলে কটাক্ষ করেন অভিষেক। কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে হওয়া সভায় অভিষেক অভিযোগ করে বলেন, চারবছর তাকে কোচবিহারে দেখা যায়নি। কলকাতা ও বাংলাদেশে তার বেআইনি ব্যবসা রয়েছে বলেও অভিযোগ করেন অভিষেক। তাঁর আওর কটাক্ষ ' পচা পদ্মের এমন জাদু, যোগ দিলেই চোর সাধু'।
সূত্রের খবর অনুযায়ী একসময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিলেন নিশীথ প্রামাণিক। স্থানীয়দের অনেকেই বলেন পঞ্চায়েত নির্বাচনে ভূমিকার কথা। তৃণমূলের সঙ্গে তৃণমূল লড়াইয়ে তাঁর অবস্থান ছিল রবীন্দ্রনাথ ঘোষের বিরোধী। কিন্তু মাস দুয়েক আগে তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তাঁর ছাড়া যে তৃণমূল এখনও বয়ে বেরাচ্ছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিনের আক্রমণ থেকেই পরিষ্কার।
মিথ্যা প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এদিনের সভা থেকে অভিযোগ করেন অভিষেক বম্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications