বিস্ফোরক রাজীব! বিদ্রোহ সামলাতে দিলীপকে পরামর্শ অভিষেকের, মস্তিস্কের ভারসাম্য পরীক্ষা করাতে চান তাপস

এবার বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পর থেকে সেভাবে আর বিজেপির দফতরমুখী হন তিনি। গুঞ্জন শোনা গিয়েছিল যে তৃণমূলে ফিরতে চাইছেন নাকি রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে কার্যত বোমা ফাটালেণ প্রাক্তন তৃণমূলের মন

এবার বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের পর থেকে সেভাবে আর বিজেপির দফতরমুখী হন তিনি। গুঞ্জন শোনা গিয়েছিল যে তৃণমূলে ফিরতে চাইছেন নাকি রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে কার্যত বোমা ফাটালেণ প্রাক্তন তৃণমূলের মন্ত্রী। কার্যত দলের বিরুদ্ধে হেঁটে সোশ্যাল মিডিয়াতে একের পর এক বোমা তাঁর। যা নিয়ে নতুন করে দলের মধ্যে বিদ্রোহ।

আর এই প্রসঙ্গে পালটা দিলীপ ঘোষকে পালটা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাফ জবাব, আগে দলের গোষ্ঠী কোন্দল থামান।

মস্তিস্কের ভারসাম্য পরীক্ষা করা উচিৎ!

মস্তিস্কের ভারসাম্য পরীক্ষা করা উচিৎ!

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেণ, ফলাফল যদি উলটো হত তাহলে রাজীববাবুর মতো নেতারা এহেন কথা বলতে পারতেন। তাঁর মতে, এনারা যে দলে যান তাঁর উলটো পথে চলতেই বেশী ভালোবাসেণ। এই সমস্ত নেতাদের মস্তিস্কের ভারসাম্য পরীক্ষা করা উচিৎ! এমনটাই দাবি তাপসবাবুর। শুধু তাই নয়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া দেওয়ার ইচ্ছা করেনা বলেই মন্তব্য বর্ষীয়ান এই বিধায়কের। কার্যত একই মন্তব্য সৌগত রায়েরও। রাজীব সম্পর্কে বক্তব্য রাখতে সম্মানে বাঁধে বলে দাবি বর্ষীয়াণ এই সাংসদের।

দলের বিদ্রোহ সামাল দিন!

দলের বিদ্রোহ সামাল দিন!

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ শানান। তিনি বলেণ, আগে নিজেদের দলের মধ্যে চলা বিদ্রোহ সামাল দিল। এরপর নয় তৃণমূল দলের দিকে আঙুল তুলবেন।

তোপ দাগলেন তৃণমূল ত্যাগী নেতা রাজীব

তোপ দাগলেন তৃণমূল ত্যাগী নেতা রাজীব

শুভ্রাংশু রায়ের পর রাজীব বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিজের দলের বিরুদ্ধেই এ বার তোপ দাগলেন তৃণমূল ত্যাগী নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হেস্টিংসে বিজেপির বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা চলার মাঝেই রাজীব কার্যত স্পষ্ট করে দিলেন নিজের অবস্থান।রাজ্যের প্রাক্তন মন্ত্রী লিখেছেন, "সমালোচনা তো অনেক হল....মানুষের বিপুল সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না।" হুবহু মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি লেখেন, "আমাদের সকলের উচিত রাজনীতির উর্ধ্বে উঠে কোভিড ও ইয়াস-এর মতো দুর্যোগে মানুষের পাশে থাকা।"

দলবিরোধী পোস্ট রুখতে তৎপর বিজেপি

দলবিরোধী পোস্ট রুখতে তৎপর বিজেপি

দলবিরোধী পোস্টে নজর রাখতে শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করতে চলেছে বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, দলের শৃঙ্খলারক্ষা করতে বিশেষ কমিটি তৈরি করতে চলেছে বিজেপি। এই কমিটিতে থাকবেন সুভাষ সরকার, বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং রথীন বসু। এই কমিটির কাজ হবে, প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যে নজর রাখা। একদিকে যখন এহেণ ফেসবুকে পোস্ট রুখতে কড়া হচ্ছে বিজেপি তখন একের পর এক বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। এড়পরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা বিজেপি নেয় কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিকমহ। তবে রাজীবের পোস্ট ঘিরে সায়ন্তন বসু বলেণ, এই বিষয়ে কিছু জানা নেই। তবে তিনি এখনও বিজেপির সদস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+