রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
রাজনীতি থেকে সাময়িক ছুটি নিচ্ছেন তৃণমূল কংগ্রেস সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়? জামাইষষ্ঠীর দুপুরে এ কথাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক কাজকর্ম থেকে ছুটি নিচ্ছেন। এই কথা নিজেই এক্স হ্যান্ডেলে লিখেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য ব্যস্ত থাকবেন। সেই কারণে রাজনীতি থেকে সাময়িক বিরতি। এই কথা তিনি নিজেই জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা রয়েছে। তিনি এর আগে মার্কিন মুলুকে গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য।

তাহলে কি সেই চোখের চিকিৎসার জন্যই তিনি ছুটি নিচ্ছেন? চোখে কি আবার কোনও সমস্যা তৈরি হয়েছে? এই সব একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফল করেছে বাংলায়। ২৯ টি আসন এই রাজ্য থেকে পেয়েছে তৃণমূল কংগ্রেস। তার অন্যতম কান্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন এস্ক হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, " কিছু চিকিৎসার কারণে আমি সংগঠন থেকে একটি সংক্ষিপ্ত বিরতি নেব। এই ছুটি আমার জন্য, বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলি অন্বেষণ এবং বোঝার একটি সুযোগ হবে৷ আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত কাজ করবে। যাদের প্রয়োজন তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিতে কোনও কসুর করবে না।"
Last year around this time, I had the opportunity to participate in NABOJOWAR Yatra and traveled across West Bengal to understand the issues and challenges faced by people on the ground. Witnessing firsthand the hardships caused by RISING PRICES and the stoppage of MGNREGA dues…
— Abhishek Banerjee (@abhishekaitc) June 12, 2024
অভিষেক বন্দ্যোপাধ্যায় কত দিনের জন্য ছুটি নিচ্ছেন? সে কথাও উল্লেখ করেননি। দীর্ঘ সময় ধরে অভিষেক চোখের সমস্যায় ভুগছেন। তাহলে কি আরও চিকিৎসার প্রয়োজন? সেই প্রশ্ন উঠছে তৃণমূলের মধ্যে৷
সামনের মাসেই লোকসভা অধিবেশন শুরু হবে। তার আগে তিনি নিজের জায়গায় ফিরবেন কি? নতুন সরকার তৈরির পর প্রথম অধিবেশন। বিরোধী পক্ষের আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি উপস্থিত থাকবেন? সেই প্রশ্নও জোরালো হচ্ছে।












Click it and Unblock the Notifications