পঞ্চায়েত ভোটের আগে দুর্বল বুথ খুঁজছে তৃণমূল, বড় পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক

পঞ্চায়েত ভোটের আগে দুর্বলতা দূর করতে উঠে পড়ে লাগল তৃণমূল। যে সমস্ত বুথে এখনও দুর্বল তৃণমূল, সেই বুথগুলিতে বাড়তি নজরদারি চালানোর পরিকল্পনা নেওয়া হল। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ধরে ধরে বৈঠক করার পরিকল্পনা নেন আগেই, এবার অভিষেক বন্যোদ্পাধ্যায়ও বেরোবেন জেলা সফরে।

দুর্বল বুথকে টার্গেট করেছেন অভিষেক

দুর্বল বুথকে টার্গেট করেছেন অভিষেক

দুর্বল বুথগুলিকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে বিভিন্ন জেলায় যাওয়ার উদ্যোগ নিয়েছেন অভিষেক। পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়ছে, এবার তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে আলিপুরদুয়ার থেকে শুরু করে আরামবাগ, বাঁকুড়ার মতো লোকসভা আসনগুলিকে টার্গেট করেছেন অভিষেক।

জেলা সফরে যাচ্ছেন অভিষেক

জেলা সফরে যাচ্ছেন অভিষেক

উপরিউক্ত লোকসভা আসনগুলিতে খারাপ ফল করেছিল তৃণমূল। সেই কারণে এই কেন্দ্রগুলিতে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই এই কেন্দ্রগুলির দুর্বল বুথগুলিতে সংগঠন বাড়ানোর পরিকল্পনা নিয়ে জেলা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরবেন জেলায় জেলায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরবেন জেলায় জেলায়

২০১৯-এর লোকসভা নির্বাচন আর ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে কোন কেন্দ্রের কোন এলাকায় জোর দেওয়া দরকার, তা বুঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরবেন জেলা সফরে। প্রথম পর্বে বেছে নেওয়া হয়েছে আলিপুরদুয়ার, আরামবাগ ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের দিনক্ষণ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের দিনক্ষণ

সেইমতো সূচি নির্ধারণ করে ফেলেছে তৃণমূল। দলীয় সূচি নির্ধারণ হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে। ৮ এপ্রিল তিনি যাচ্ছেন আলিপুদুয়ার। তারপর ১২ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সফর করবেন বাঁকুড়ায়। ১৭ এপ্রিল তিনি যাবেন পূর্ব বর্ধমানে, ২০ এপ্রিল উত্তর দিনাজপুর সফর সেরে তিনি ২৯ এপ্রিল আরামবাগে সফর করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় গেমপ্ল্যান অনুযায়ী

মমতা বন্দ্যোপাধ্যায় গেমপ্ল্যান অনুযায়ী

তৃণমূল এখন খতিয়ে দেখছে কোন কোন কেন্দ্রগুলিতে তৃণমূল দুর্বল। তৃণমূলের সেই দুর্বল বুথগুলিতে কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে নীতি নির্ধারণ করবেন অভিষেক। দলের নেতা-নেত্রীদের তিনি পরামর্শ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গেমপ্ল্যান অনুযায়ী তিনি বার্তা দেবেন জেলা নেতাদের।

মতুয়াদের উদ্দেশে বার্তা অভিষেকের

মতুয়াদের উদ্দেশে বার্তা অভিষেকের

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস মতুয়া-ভোট ফেরানোর টার্গেটও নিয়েছে। মতুয়াদের উদ্দেশে তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক। তাঁর কথায়, অন্যান্য রাজনৈতিক দল বারবারই অবহেলা করেছে মতুয়াদের, তা মনে করিয়ে দিয়ে তিনি মতুয়াদের উদ্দেশে বলেন, তৃণমূলের সঙ্গে থাকুন, তৃণমূল আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবেও।

ওদের মিথ্যা কথায় ভুল বুঝবেন না

ওদের মিথ্যা কথায় ভুল বুঝবেন না

অভিষেক ভিডিও বার্তায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য কী করেননি। সব সুযোগ সুবিধা তিনি দিয়েছেন। রাজ্যে পরিবর্তনের সরকার আশার পর মতুয়ার রাজ্য সরকারি সমস্ত পরিষেবা পেয়েছেন। এখন কিছু দল নাগরিকত্বের ধুয়ো তুলে আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছেন। ওদের মিথ্যা কথায় ভুল বুঝবেন না।

মতুয়াদের উন্নয়ন সুনিশ্চিত করার বার্তা অভিষেকের

মতুয়াদের উন্নয়ন সুনিশ্চিত করার বার্তা অভিষেকের

মতুয়া ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবসের পূণ্যলগ্নে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মতুয়া মেলা শুরুর মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য উন্নয়ন সুনিশ্চিত করার বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মতুয়াদের সংস্কৃতি, ঐতিহ্য, সংরক্ষণ রক্ষার জন্য আমরাপ্রতিশ্রুতিবদ্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+