"শুভেন্দু ‘গদ্দার-বেইমান-ঘুষখোর"! মানহানির মামলা করুন, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

শুধু অমিত শাহ ও বিএসএফকেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারীকেও। সোমবার কলকাতায় মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে শুভেন্দু অধিকারীকে বেইমান, গদ্দার ও ঘুষখোর বলে একহাত নেন।

শুধু অমিত শাহ ও বিএসএফকেই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারীকেও। সোমবার কলকাতায় মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে শুভেন্দু অধিকারীকে বেইমান, গদ্দার ও ঘুষখোর বলে একহাত নেন। সেইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন।

সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আক্রমণ

সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আক্রমণ

একুশে জুলাইয়ের মহাসমাবেশের পর ইডি গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর তৃণমূলের আর এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। হয়তো এই বিরাট ছাত্র সমাবেশের পর কাল আর এক জনকে গ্রেফতার করা হবে। এই আশঙ্কার মধ্যেই তৃণমূল নেতাদের গ্রেফতারি নিয়ে বিরোধী দল বিজেপি সুর চড়ানোয় সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুকের পাটা থাকলে মানহানির মামলা করুন

বুকের পাটা থাকলে মানহানির মামলা করুন

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন শুভেন্দু অধিকারীকে নিশানায় বলেন, এরা কখনও নাম নিয়ে কথা বলেন না। কারণ বুকের পাটা নেই, আমি নাম নিয়ে বলছি শুভেন্দু অধিকারী বেইমান, গদ্দার, ঘুষখোর। এরপর বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, যদি বিজেপি নেতারা আমার নাম করে তোলাবাজ উল্লেখ করেন, তাহলে তিনি হাইকোর্টে যাবেন।

আমি নাম নিয়ে বলছি, চ্যালেঞ্জ অভিষেকের

আমি নাম নিয়ে বলছি, চ্যালেঞ্জ অভিষেকের

শুভেন্দুকে নিশানায় তিনি আরও বলেন, ভাববাচ্যে কথা তো সবাই বলতে পারে। ভাববাচ্যের কী ক্ষমতা আছে? আমি নাম নিয়ে বলছি। দিলীপ ঘোষ গুণ্ডা, শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার গদ্দার। এরা বাংলাকে ভাগ করতে চায়। এরপর যদি ক্ষমতা থাকে তো আমার বিরুদ্ধে মামনহানির মামলা করুক। আমি সেই মামলার মুখোমুখি হতে প্রস্তুত।

বিএসএফের নাকের ডগায় কয়লা-গরু পাচার হচ্ছে!

বিএসএফের নাকের ডগায় কয়লা-গরু পাচার হচ্ছে!

মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের মহাসমাবেশ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিএসএফের নাকের ডগা দিয়ে কয়লা-গরু চুরি হচ্ছে। আর আঙুল উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রের বিএসএফ থাকা সত্ত্বেও কী করে কয়লা-গরু পাচার হয়ে যাচ্ছে? প্রশ্ন তোলেন অভিষেক।

স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি! অমিত শাহকে নিশানায় অভিষেক

স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি! অমিত শাহকে নিশানায় অভিষেক

বর্ডার দিয়ে কয়লা আর গরু পাচার হচ্ছে বিএসএফ কর্তব্যরত থাকা সত্ত্বেও। অভিষেক সরাসরি অমিত শাহের দিকে আঙুল তুলে বলেন, এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। বিএসএফ দায়িত্বে দিল্লিতে চলে যাচ্ছে গরু ও কয়লা পাচারের টাকা। সেই দোষ ঝেড়ে ফেলতেই তৃণমূল নেতাদের ঘাড়ে চাপিয়ে গরু-কয়লা পাচারের কুৎসা।

বিজেপির আসলে বাংলা-বিদ্বেষী, ১০ গোলের চ্যালেঞ্জ

বিজেপির আসলে বাংলা-বিদ্বেষী, ১০ গোলের চ্যালেঞ্জ

অভিষেক বলেন, বিএসএফ শিশু কন্যার সমানে তার মাকে গণধর্ষণ করেছে। তাই শুধু কয়লা বা গরু কেলেঙ্কারি নয়। কেন্দ্রের বিএসএফের অনেক গুণ। এরা বাংলার প্রতি বিদ্বেষী। বাংলায় হেরে এরা বাংলার উপর অত্যাচার চালাচ্ছে। তাই এদেরকে বাংলাকে থেকে দূর করে দিতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আমাদের ছাত্র-যুবরা তৈরি। তৃণমূলের ছাত্র-যুবরাই বিজেপিকে ১০ গোল দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+