বিজেপির বাড়া ভাতে ছাই দিলেন অভিষেক, মুকুল-পুত্রকে ‘হাইজ্যাক’ করে রোড-শো
অর্জুন সিং দলবদল করে বিজেপিতে নাম লেখানোর পরই এক এক কের অনেকেই দল ছেড়েছেন। জল্পনা চলছিল শুভ্রাংশুকে নিয়ে।
অর্জুন সিং দলবদল করে বিজেপিতে নাম লেখানোর পরই এক এক কের অনেকেই দল ছেড়েছেন। জল্পনা চলছিল শুভ্রাংশুকে নিয়ে। বাবার দলত্যাগের পরও মুকুল-পুত্র শুভ্রাংশু দল ছাড়েননি, তবে কি অর্জুন সিংয়ের দলবদলের পর শুভ্রাংশুকে আর ধরে রাখা যাবে না। এই জল্পনার মাঝেই বুধবার অভিষেকের পাশে দেখা গেল শুভ্রাংশুকে।

রাজনৈতিক মহলে জল্পনা ছিল, রানাঘাটে মোদীর সভায় বিজেপিতে যোগদান করতে পারেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রংশু রায়। কিন্তু লোকসভা ভোটের আগে মুকুলপুত্রকে ধরে রাখতে মাস্টারস্ট্রোকটা দিলেন অভিষেক। শুভ্রাংশুকে নিয়ে এদিনই রোড শো করলেন তিনি।
মোদি যখন রানাঘাটে সভা করছেন, তখন শুভ্রাংশুকে নিয়ে হালিশহরে রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। হালিশহরে দীনেশ ত্রিবেদীর সমর্থনে রোড শো অভিষেকের পাশে হাঁটসেন মুকুলপুত্র। একেবারে শেষ মুহূর্তে বিজেপিকে মাত দিল তৃণমূল।
ফেসবুকে শুভ্রাংশুর ইঙ্গিতপূর্ণ পোস্টের পরই জল্পনার পারদ চড়ছে হু-হু করে। তবে কি লোকসভার আগেই দল ছাড়তে চলেছেন তিনি? ছাড়তে চলেছেন আদর্শ? বাবা অন্য দলে গেলেও তিনি বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেই আদর্শ মানেন। তিনি তৃণমূলে ছিলেন, আছেন, থাকবেন। তৃণমূল যদি তাঁকে সরিয়ে দেয়, একজন কর্মী হিসেবেই তিনি থাকবেন, আদর্শচ্যুত হবেন না।
কিন্তু লোকসভা ভোটের মুখে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, অপমান হতে হতে তাঁর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর অগ্নিপরীক্ষা দিতে দিতে তাঁর হৃদয়টাই ঝলসে গিয়েছে। এই অবস্থায় প্রশ্ন, তাহলে শুভ্রাংশু করবেন কি, তিনিও কি বাবার মতোই বিজেপিতে যোগ দেবেন? তা হল না, অভিষেকই জল ঢেলে দিলেন বিজেপির বাড়া ভাতে।












Click it and Unblock the Notifications