Abhishek Banerjee: ইন্ডিয়া জোটের বৈঠক নাকি ইডির তলবে সাড়া, বুধে কোন পথে পা অভিষেকের
কথায় আছে-মঙ্গলে ঊষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। সেই বুধেই জোড়া ডাক পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন প্রশ্ন, কোথায় যাবেন তিনি। বুধবার ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। সেদিনেই আবার ডেকে পাঠিয়েছে ইডি। এখন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন নাকি ইডির তলবে হাজিরা দেবেন অভিষেক?
সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অভিষেক বুধের যাত্রাপথে যেখানে ইচ্ছা সেখানে পা দেওয়ার সুযোগ পেয়েছেন। রাজনৈতিক মহলের জল্পনা, ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। কোথায় যেতে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন আদের দিনই তা নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অভিষেক।

রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারণা, ইন্ডিয়া জোটের বৈঠকে নয়, তিনি ইডিতেই হাজিরা দেবেন। কারণ তাঁর কাছে দায়বদ্ধতা ও স্বচ্ছতা সবার আগে। তাই বিরোধী মহাজোট ইন্ডিয়ার সমন্বয়কারী দলের সদস্য নির্বাচিত হওয়ার পরেও তিনি প্রথম বৈঠক থেকে বিরত থাকছেন। মানুষের কাছে নিজের ভাবমূর্তি যথাযথ রাখতে তিনি ইডির ডাকেই সাড়া দেবেন।
ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাককই সর্বাগ্রে গুরুত্ব দিচ্ছেন তিনি। তাই ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন অভিষেক।
অভিষেক জানিয়েছেন, ইডি যতবার তাঁকে ডেকেছেন, ততবারই তিনি হাজিরা দিয়েছেন। শুধু পঞ্চায়েত ভোটের সময় তিনি হাজিরা দিতে পারেননি। এবারও তিনি অনুপস্থিত থাকবেন না। হাজিরা দিতে যাবেন ইডির কার্যালয় সিজিও কমপ্লেক্সে। মঙ্গলবার অভিষেকের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা খতিয়ে দেখেছেন নিরাপত্তা ব্যবস্থা।
এদিনই আবার লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় আদালতে আবেদন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, মামলা যতক্ষণ বিচারাধীন রয়েছে ততক্ষণ যেন ইডি কোনও পদক্ষেপ না করে। এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির আইনজীবীর মৌখিক প্রতিশ্রুত পালনের কথা বলেন।
তিনি বলেন ইডির আইনজীবীর মৌখিক প্রতিশ্রুতি মোতাবেক এখনও কোনও কড়া পদক্ষেপ করেননি ইডির আধিকারিকরা। বিচারপতি বলেন, এই মামলার শুরু থেকে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি। এখন এই মামলার শেষ মুহূর্তে এসে কেন নতুন শব্দবন্ধ নির্দেশনামায় লিখতে যাব? তিনি বুঝিয়ে দেন, ইডি তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, কোনও কড়া পদক্ষেপ নেবে না।












Click it and Unblock the Notifications