Suvendu vs Abhishek: ইডির বিবৃতি দেখিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা দিতে দেরি করলেন না অভিষেক
Suvendu vs Abhishek: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডি-র হানা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। আজ সেই সংক্রান্ত একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে ইডি। যাতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তাঁকে পাল্টা দিতে দেরি করেননি ডায়মন্ড হারবারের সাংসদ।

ইডির তরফে জানানো হয়েছে, মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্তে ২১ ও ২২ অগাস্ট কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়। যার সব কটির সঙ্গে যোগ রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রর। তল্লাশিতে পাওয়া কিছু নথি ও ডিজিটাল প্রমাণ মিলেছে। এগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সংস্থার মাধ্যমে সুজয় কয়েক কোটি টানা নয়ছয় করেছেন বলে দাবি ইডির।
ইডি উল্লেখ করেছে, সুজয় লিপস অ্যান্ড বাউন্ডসের সিওও ছিলেন ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ অবধি। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সংস্থার সিইও। তিনি ২০১২ সালের এপ্রিল থেকে ১৪ জানুয়ারি অবধি ওই সংস্থার ডিরেক্টর ছিলেন বলেও জানিয়েছে ইডি। উল্লেখ্য, একই কথা এর আগে বিভিন্ন সময় বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই সংস্থার ডিরেক্টর অভিষেকের বাবা অমিত, মা লতা ও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন শুভেন্দু। আজ ইডি-র প্রেস রিলিজে অভিষেকের নাম থাকায় শুভেন্দু টুইটে লেখেন, আমি কারও স্মৃতি তরতাজা করে দিতে চাই। যিনি বারবার বলে থাকেন এজেন্সি কোনও দুর্নীতির প্রমাণ দেখাতে পারলে ফাঁসির মঞ্চে গিয়ে তিনি ফাঁসির জন্য প্রস্তুত।
শুভেন্দু আরও লেখেন, ফাঁসির মঞ্চে যাওয়ার দরকার নেই। তদন্তকারী সংস্থাগুলির অফিসে গিয়ে তদন্তে সহযোগিতা করলেই হবে। বিবেক জাগ্রত করার জন্য ইডির প্রেস রিলিজটির দিকে ইঙ্গিত করেছেন শুভেন্দু। যেখানে অভিষেকের নামের নীচটা সবুজ কালি দিয়ে মার্ক করা।

শুভেন্দু টুইটে অভিষেকের নাম নেননি। যদিও শুভেন্দুর টুইটের পাল্টা অভিষেক টুইটে পোস্ট করে দেন নারদ কেলেঙ্কারির ভিডিও থেকে নেওয়া শুভেন্দু অধিকারীর একটি ছবি। যেখানে পাঁচ লক্ষ টাকা ম্যাথু স্যামুয়েলের থেকে নেওয়ার অভিযোগ রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। অভিষেক লেখেন, আশা করি এই ছবিটিও আপনার বিবেক জাগ্রত করার পক্ষে যথেষ্ট। আপনি কখন তদন্তকারী সংস্থার অফিসে যাচ্ছেন?
I hope this pic is SUFFICIENT to stir YOUR CONSCIENCE!
— Abhishek Banerjee (@abhishekaitc) August 23, 2023
May I inquire as to when are you walking to the offices of the investigating agencies @dir_ed ? https://t.co/iI03CxNqg8 pic.twitter.com/wTr31VTgqb
এরপর শুভেন্দু আরেকটি টুইটে লিখেছেন, আমার হাতে কাগজ ছাড়া তো কিছু দেখা যাচ্ছে না। সঙ্গে নারদ ভিডিও থেকে নেওয়া ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার ও সৌগত রায়ের ছবি পোস্ট করে অভিষেককে শুভেন্দুর পরামর্শ, এঁদের জিজ্ঞাসা করলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। সেই সঙ্গে এই সংস্থার ডিরেক্টরদের নাম জানতে চেয়েছেন শুভেন্দু।
Why don't you ask your beloved uncle Firhad Hakim, grand-uncle Sougata Roy & aunty Kakoli Ghosh Dastidar about this? They seem to be better placed to reply to your query.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 23, 2023
The image shared by you only shows me holding news paper, but what I have shared, read it properly, it says… https://t.co/33tK4N2KgT pic.twitter.com/RcKphjnlkZ
উল্লেখ্য, বাড়ির মালিককে না জানিয়ে ইডির তল্লাশি নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও সাক্ষী রাখছেন না বলে অভিযোগ তাঁর। তদন্তকারী সংস্থার লোকেরা যে বন্দুক, বিস্ফোরক বা টাকা রেখে আসছেন না তার কোন গ্যারান্টি আছে? প্রশ্ন তোলেন মমতা। তারপর শুভেন্দু-অভিষেকের টুইট-যুদ্ধ নয়া মাত্রা যোগ করল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications