গাড়িতে প্রার্থী নেই ,অভিষেকের মূর্তি নিয়ে চলল তৃণমূলের প্রচার! ভিডিও ব্য়াপকভাবে ভাইরাল
রাজ্য এখন ভোট উত্তাপ্তে ক্রমেই সরগরম। আর বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে তাক লাগিয়ে ভোট টানতে ব্যস্ত।
রাজ্য এখন ভোট উত্তাপ্তে ক্রমেই সরগরম। আর বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে তাক লাগিয়ে ভোট টানতে ব্যস্ত। কখনও কেউ সেলেব বা ফিল্ম জগতের তারকাদের এনে ভোট প্রচারে নামছেন, আবার কোথাও প্রার্থী নিজেই হনুমানের চরিত্রে সেজে ভোট প্রচারে নামছেন। আর রাজ্যের রাস্তায় দেখা গেল ভোট প্রচারের আরও একটি অবাক করা দৃশ্য।

সাম্প্রতিককালে ফেসবুক থেকে টুইটারে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তৃণমূলের প্রচারে হুডখোলা গাড়ি নিয়ে কয়েকজন সমর্থক বেরিয়েছেন। আর গাড়িতে কোনও প্রার্থী নেই। হুডখোলা গাড়িতে তৃণমূল নেতা তথা ডায়মন্ডহারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূর্তি রয়েছে। আর সেই মূর্তিকে মালা পরিয়ে নিয়েই চলল তৃণমূলের অভিনব প্রচার।
ভিডিও সৌজন্য:ফেসবুক
একাধিক সোশ্যাল মিডিয়া পেডজ-এ এই ভিডিও আপ্লোড হওয়ার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। ক্রমেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে এমন অভিনব প্রচারের ভিডিও। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি 'ওয়ান ইন্ডিয়া বাংলা')












Click it and Unblock the Notifications