Abhishek Banerjee: তথ্য প্রমাণ ছাড়াই কীভাবে সাংসদকে বহিষ্কার করার সিদ্ধান্ত, মহুয়ার পাশে দাঁড়ালেন অভিষেক

মহুয়া মৈত্রকে নিয়ে এই প্রথম মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। এবং প্রথম বার্তাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন মহুয়া মৈত্রকে টার্গেট করছে মোদী সরকার। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা মামলায় মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছে এথিক্স কমিটি।

বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দেয় দল মহুয়া মৈত্রের পাশে রয়েছে। তিনি পাল্টা মোদী সরকারকে নিশানা করে বলেছেন কোনও রকম তথ্য প্রমাণ ছাড়া কীভাবে একজন সাংসদের পদ খারিজের প্রস্তাব দিতে পারে এথিক্স কমিটি। পুরোটাই পরিকল্পিত বলে দাবি করেছেন তিনি।

Abhishek Banerjee

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার মামলায় মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এথিক্স কমিটির রিপোর্টে। ৫০০ পাতার রিপোর্টে এথিক্স কমিটি দাবি করেছে তৃণমূল কংগ্রেস সাংসদ দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানিকে সংসদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেশর সুরক্ষা বিঘ্নিত করেছেন। দেশের গোপনীয়তা খর্ব হয়েছে তাতে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম অভিযোগ করেছিলেন, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন মহুয়া মৈত্র।

দুবাইয়ের ব্যবসয়ী হিরান্দানি তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন করতে। নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। তারপরেই এথিক্স কমিটির পক্ষ থেকে তলব করে জেরা করা হয়। এথিক্স কমিটির জেরায় প্রবল বিরক্তি প্রকাশ করে মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন যে তাঁকে জেরার নামে মৌখির বস্ত্র হরণ করা হয়েছে।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসকে লোকসভা ভোটের আগে বিপদে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল রাজনৈতিক মহল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে রীতিমতো সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি। এই প্রথম মহুয়া মৈত্রকে নিয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+