Abhishek Banerjee: ধর্ষণ-বিরোধী কঠোরতম আইনের জন্য কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল, বিজেপিকে নিশানা অভিষেকের

Abhishek Banerjee: দফা এক, দাবি এক, ধর্ষণ-বিরোধী আইন চাই। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বড় দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরজি কর কাণ্ডের ঘটনার পর থেকেই তিনি এই দাবি জানিয়ে আসছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Abhishek Banerjee -

অভিষেক এদিন সাফ বলেন, যে কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি লকডাউন ঘোষণা করে, নোটবন্দি করে, তারা কেন ধর্ষণের মতো অপরাধের প্রেক্ষিতে কঠোরতম আইন আনছে না? যাতে দুই মাসের মধ্যে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীর সাজা হয়। তৃণমূল সর্বতোভাবে ঝাঁপিয়ে কেন্দ্রকে এই আইন প্রণয়নে বাধ্য করবে, হুঁশিয়ারি অভিষেকের।

অভিষেক বলেন, আমরাও ন্য়ায়বিচার চাই। বিজেপি নবান্ন অভিযান করছে। সাহস থাকলে ধর্ষণ-বিরোধী আইনের দাবিতে সংসদ অভিযান করুক। গতকাল ছাত্র সমাজের নবান্ন চলো কর্মসূচিতে ছাত্ররা ছিলেন না বলেও দাবি করেছেন অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ দাবির আগে বিজেপি-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত বলে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

অভিষেক দাবি করেন, সবচেয়ে বেশি যে রাজ্যগুলিতে শ্লীলতাহানি, ধর্ষণ-সহ মহিলাদের উপর অপরাধ সংঘঠিত হয়েছে তার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এ ছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র। সব জায়গাতেই ডাবল ইঞ্জিন সরকার। সেখানকার মুখ্যমন্ত্রীদের পদত্যাগ দাবি করুন বাংলার বিজেপি নেতৃত্ব। মনিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ দেন অভিষেক।

অভিষেকের কথায়, বাংলার বিজেপি নেতারা দেশের কাছে বাংলাকে কলুষিত করতে চাইছেন। সন্দেশখালিতে ২ হাজার টাকা দিয়ে কুৎসা রটানোর ষড়যন্ত্র চালানো বিজেপির কাছ থেকে নারী সুরক্ষা নিয়ে জ্ঞান শুনব না। একটি দুর্ভাগ্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শকুনের মতো রাজনীতি করছে বিজেপি।

অভিষেক বলেন, আমরা সকলেই ন্যায়বিচার চাই। আর বিজেপি চাইছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একের পর এক ভোটে হেরেও সুপ্ত বাসনা এখনও রয়েছে ওদের। এই কেস চার দিন কলকাতা পুলিশের হাতে ছিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে সিবিআইকে দিতেও তিনি রাজি। এরপর কলকাতা হাইকোর্টের রায়ে তদন্ত করছে সিবিআই।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ১৪ দিন পরেও কেন সিবিআই গ্রেফতার করতে পারল না তার জবাব সিবিআইকে দিতে হবে বলেও মন্তব্য অভিষেকের। সারদা কাণ্ডে চার্জশিট দিতে না পারা, রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্তের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের ২ বছরের উপর জেলে থাকা, মেধাযুক্ত যোগ্য ছাত্র-ছাত্রীদের ন্যায় না দিতে পারা নিয়েও সিবিআইকে বেঁধেন অভিষেক।

অভিষেক বলেন, ধর্ষণ-বিরোধী কঠোর আইন বিজেপি আইন আনবে না। কারণ তাতে ওদের লোকই ধরা পড়বে। দুর্বৃত্ত ভর্তি ওই দলে। তবে তোমরা যখন শুরু করেছো, এই আন্দোলন আমরা দিল্লিতে নিয়ে যাব। কেন্দ্র আইন প্রণয়ন না করলে আমি প্রাইভেট মেম্বার বিল এনে ধর্ষণ-বিরোধী কঠোর আইন আনার চেষ্টা করব।

দল-মত নির্বিশেষে সকলকে এই আইন আনার দাবি সমর্থন করার আহ্বান জানান অভিষেক। তিনি বলেন, আমরা যখন একশো দিনের কাজের বকেয়া আদায়ে দিল্লিতে আন্দোলন করতে যাই তখন টাকা নিয়েও ট্রেন বাতিল করা হয়। আর নবান্ন চলো কর্মসূচিতে সরকারি সম্পত্তি ভাঙচুর করে নৈরাজ্য সৃষ্টির জন্য ট্রেনে অতিরিক্ত বগি দিয়েছে রেল।

অভিষেক বলেন, এই ছাত্র সমাবেশে রেকর্ড জমায়েত বাংলা-বিরোধী বিজেপির বাংলা বনধ ব্যর্থ করেছে। বিজেপিকে বলব প্রতি বছর এই দিনে বাংলা বনধ ডাকুক। জবাব দেবে আমাদের ছাত্র-যুবরাই। ছাত্র সংসদ নির্বাচনে ৫৫ শতাংশ মহিলা প্রতিনিধিত্বের পক্ষেও সওয়াল করেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+