শুভেন্দু কি নিন্দা করবেন পরেশ রাওয়ালের বাংলা-বিদ্বেষী মন্তব্যের, একহাত নিলেন অভিষেক
শুভেন্দু অধিকারী কি নিন্দা করবেন পরেশ রাওয়ালের বাংলা-বিদ্বেষী মন্তব্যের? এ ব্যাপারে কী অবস্থান নেবেন শুভেন্দু অধিকারী? শনিবার কাঁথিতে তৃণমূলের সমাবেশে শুভেন্দুকে একহাত নিয়ে অভিষেক বলেন, এখনও কেন চুপ শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী কি নিন্দা করবেন পরেশ রাওয়ালের বাংলা-বিদ্বেষী মন্তব্যের? এ ব্যাপারে কী অবস্থান নেবেন শুভেন্দু অধিকারী? শনিবার কাঁথিতে তৃণমূলের সমাবেশে শুভেন্দুকে একহাত নিয়ে অভিষেক বলেন, এখনও কেন চুপ শুভেন্দু অধিকারী। পরেশ রাওয়াল বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করলেন, তবু চুপ কেন তিনি?

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিন্দা করে জানিয়েছেন, এখনও তিনি পরেশ রাওয়ালের বাঙালি বিদ্বেষ নিয়ে মুখ খোলেননি। আসলে মুখ খুলবেন কী করে, মুখ খুললেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কিংবা সিবিআই তাঁকে নোটিশ পাঠাবে।
অভিষেক এ ব্যাপারে বলেন, শুভেন্দু অধিকারী যে কারণে বিজেপিতে গিয়েছেন, সেই সিবিআই-ইডির ভয়ে পরেশ রাওয়ালের বাংলা ও বাঙালি-বিদ্বেষী মন্তব্য নিয়েও তিনি মুখ খুলতে পারবেন না। তাঁর টিকি বেঁধে রেখে দিয়েছে বিজেপি। যে মুহূর্তে শুভেন্দু অধিকারী ব্যাগরবাই করবেন, সে মুহূর্তেই তিনি কেন্দ্রীয় এজেন্সির কোপের পড়ে যাবেন।
অভিষেক বলেন, বিরোধী দলনেতা দিল্লিতে তাঁর প্রভুদের পা চেটে ইডি-সিবিআই এড়িয়েছেন। তাই পরেশ রাওয়ালের বাঙালি-বিদ্বেষী মন্তব্য নিয়ে শুধু শুধু নিজের অবস্থান ব্যক্ত তিনি ইডি-সিবিআইয়ের নজরে পড়বেন না। অভিষেক বলেন, আসলে তাঁর প্রতিবাদ করার মতো মেরুদণ্ড সোজা নয়। তিনি তাই প্রতিবাদ করতে পিছপা হচ্ছেন। এখনও নীরব থাকতে পছন্দ করছেন।
অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়াল সম্প্রতি 'বাঙালি-বিদ্বেষী' মন্তব্য করেছেন গুজরাতের এক সমাবেশে। তারপর থেকেই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তাঁর সেই মন্তব্য নিয়ে। গুজরাতের ভালসাদ জেলায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে পরেস রাওয়াল বলেন, গ্যাস সিলিন্ডারের দাম বেশি, কিন্তু দাম কমবে। মানুষও কর্মস্ংস্থান পাবে। কিন্তু রোহিঙ্গা অভিবাসী ও বাংলাদেশীরা যদি দিল্লির মতো আপনাদের আশেপাশে বসবাস শুরু করে তাহলে কী হবে? গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন, বাঙালিদের জন্য মাছ রান্না করবেন।
তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠতেই বিজেপি নেতা পরেশ রাওয়াল টুইটারে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান। সেইসঙ্গে এটাও স্পষ্ট করেন যে, বাঙালি বলতে তিনি অবৈধ ও বাংলাদেশিদের বোঝাতে চেয়েছেন। এরপর পরেশ রাওয়ালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ১৫৩বি, ৫০৪ ও ৫০৫ ধারায় একটি মামলা দায়ের হয়। আর কলকাতার তালতলা থানায় গিয়ে এই অভিযোগ দায়ের করেন খোদ সিপিএণ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তালতলা থানায় অভিযোগ দায়েরের পর তিনি বলেন, এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী পদক্ষেপ নেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান জানার। তবে তৃণমূলের তরফে স্পষ্ট কের দেওয়া হয়েছে অবস্থান। পরেশ রাওয়াল ও বিজেপির বাংলা ও বাঙালি-বিদ্বষী মন্তব্য নিয়ে নিন্দা করা হয়ছে তৃণমূলের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলেছেন।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications