একুশে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে ২১-শে জয়ের স্বপ্ন, অভিষেক দেখালেন পথ
তৃণমূল বিধায়ক তথা সেদিনের সিঙ্গুর আন্দোলনের অন্যতম হোতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, জমি মালিকরা স্বেচ্ছায় যদি জমি দিতে চান, তাহলে টাটা বা যে কোন শিল্পগোষ্ঠী কারখানা করতে পারে সিঙ্গুরে।
বিগত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০১৯ লোকসভায় বিজেপিকে ফিনিশ করার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একুশে জুলাইয়ের শহিদ সমাবেশকে সামনে রেখে ২০২১-এর লক্ষ্যমাত্রা স্থির করতে চাইছে তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনা যুব তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মিসভা থেকে এমনই বার্তা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলীয় কর্মিসভা থেকে অভিষেক স্থির করে দেন দলের আন্দোলনের অভিমুখ। তিনি জনসংযোগের যাত্রা করার বার্তা দিয়ে ২১ জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন-ভাবনা রাজ্যবাসীর সামনে তুলে ধরার কথা বলেন। তিনি রাজ্যে গণতন্ত্র ফেরত আনার আর্জি জানান। বলেন, ইভিএম নয়, ব্যালটে ভোট করাতে হবে। তাহলেই প্রকৃত জনমত সামনে আসবে।
তিনি দলীয় কর্মীদের নির্দেশে দিয়েছেন, সবার জন্য কাজ করতে হবে। যেখানে আমাদের ফল ভালো হয়েছে, সেখানে শুধু কাজ হবে, আর যেখানে তৃণমূল কংগ্রেস জেতেনি সেখানে কাজ হবে না, এই নিয়ম চলবে না। যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, দলের দরজা তাঁদের জন্যও খোলা রয়েছে। উন্নয়নের স্বাদ থেকে কেউ য়ে বঞ্চিত না হয় সেজিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বুথের ফলাফল নিয়ে অভিষেক বলেন, যেখানে আমরা আশানুরূপ ফল করতে পারিনি সেখানে রিভিউয়ের প্রয়োজন। পর্যালোচনা করে সেইসব বুথে দলকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের নিতে হবে। অতন্দ্র প্রহরীর মতো গড় রক্ষা করতে হবে। সৈনিকের মতো লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহারণ দিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে ২৩টি জেলায় ছুটে বেড়াতে পারেন, তাহলে আপনারা একটা বুথ কেন চষে বেড়াতে পারবেন না।
আর জয় শ্রীরাম স্লোগানের পাল্টা দিতেও এদিন নির্দেশ দিলেন অভিষেক। তিনি বলেন, যিনি জয় শ্রীরাম বলবেন তাঁকেই মিষ্টি খাইয়ে বলে দিন 'রাম নাম সত্য হ্যায়'। তাহলে আর কেউ জয় শ্রীরাম স্লোগান নিয়ে এগোবে না। তিনি অভিযোগ করেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি ধর্মের নামে বাংলা ভাগ করার চেষ্টা চালাচ্ছে। শান্তি ও উন্নয়নের হাতিয়ার দিয়েই বিজেপিকে রোখার ডাক দেন তিনি।












Click it and Unblock the Notifications