শুভেন্দুকে আইনি নোটিশ অভিষেকের! নির্দিষ্ট সময় দিয়ে চূড়ান্ত 'হুঁশিয়ারি'

শুভেন্দুকে আইনি নোটিশ অভিষেকের! নির্দিষ্ট সময় দিয়ে চূড়ান্ত 'হুঁশিয়ারি'

এবার শুভেন্দু অধিকারীকেও(suvendu adhikari) আইনি নোটিশ (legal notice) ধরালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। নোটিশে সময়সীমা বেধে দিয়ে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রসঙ্গত এদিনই শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন কুণাল ঘোষ।

শুরু থেকেই তোলাবাজ ভাইপো হটাওয়ের ডাক

শুরু থেকেই তোলাবাজ ভাইপো হটাওয়ের ডাক

১৯ ডিসেম্বর অমিত শাহের মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেইদিন থেকেই শুভেন্দু অধিকারী তোলাবাজ ভাইপো হটাওয়ের ডাক দিয়েছেন। প্রতিটি সভা থেকেই তাঁর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে নাম নিয়ে নয়, ভাইপো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চ্যালেঞ্জ করে বলেছিলেন, সাহস থাকে তো নাম নিয়ে দেখান।

খেজুরির সভায় শুভেন্দুর মুখে অভিষেকের নাম

খেজুরির সভায় শুভেন্দুর মুখে অভিষেকের নাম

সাম্প্রতিক সময়ে দিন দুয়েক আগে খেজুরির সভা থেকে শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বলেছিলেন। বিজেপি ক্ষমতায় আসলে তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে। সেটা দেওয়া হবে তোলাবাজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কয়লা, বালি, গরু সবকিছুর তোলাবাজির সঙ্গে ভাইপো জড়িয়ে বলে অভিষোগ করেছিলেন তিনি। এছাড়াও তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হবে। জনগণকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, যদি এদের না তাড়ান তাহলে এরপর কিডনি পাচার করবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে এক টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারেই শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছিলেন বলে জানা গিয়েছে।

শুভেন্দুকে আইনি নোটিশ

শুভেন্দুকে আইনি নোটিশ

শুভেন্দু অধিকারীর এইসব বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তাঁর অভিযোগ, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা, বানানো ও অপমানজনক মন্তব্য করা হয়েছে। নোটিশে রয়েছে সারদা ও নারদার প্রসঙ্গও। বলা হয়েছে, সারদা চিটফান্ড কাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলে চিঠি দিয়েছেন সুদীপ সেন। পাশাপাশি নারদা মামলায় শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে ধরা পড়েছেন। তাই একাধিক মামলায় অভিযুক্ত হলেও তিনি (শুভেন্দু) তাঁর মক্কেলের (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। কিন্তু তাঁর (অভিষেক) বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। তাই জনমানসে মক্কেলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। নোটিশে বলা হয়েছে, ৩৬ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ করা হবে। যদিও এই বিষয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নভেম্বরে অভিষেককে নোটিশ পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ

নভেম্বরে অভিষেককে নোটিশ পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে সম্বোধন করেছিলেন দিলীপ ঘোষও। যার পাল্টা হিসেবে ডায়মন্ড হারবারের সভা থেকে দিলীপ ঘোষকে গুণ্ডা ও মাফিয়া বলে আক্রমণ করেছিলেন অভিষেক। তার প্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠিয়ে তিন দিন সময় দিয়েছিলেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+