মুকুলকে আইনি নোটিশ অভিষেকের, কী বার্তা দিলেন তাঁর রাজনৈতিক ‘গুরু’কে

‘বিশ্ব-বাংলা’ ও ‘জাগো-বাংলা’র মালিকানা বিতর্ক সামনে এনে অভিষেককে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অভিষেক আইনি নোটিশ পাঠালেন মুকুল রায়কে।

তৃণমূলে অতীত হয়ে মুকুল রায় এখন তোপ দাগতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 'বিশ্ব-বাংলা' ও 'জাগো-বাংলা'র মালিকানা বিতর্ক সামনে এনে অভিষেককে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অভিষেক আইনি নোটিশ পাঠালেন মুকুল রায়কে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ প্রত্যাহারের আর্জি জানালেন অভিষেক। নতুবা তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুকুল রায়ের বিরুদ্ধে।

মুকুলকে আইনি নোটিশ অভিষেকের, কী বার্তা দিলেন তাঁর রাজনৈতিক ‘গুরু’কে

আইনি নোটিশে তিনি স্পষ্ট করে দিয়েছেন, 'বিশ্ব বাংলা' হোক বা 'জাগো বাংলা'- কোনও কোম্পানিরই তিনি শেয়ার হোল্ডার নন। মুকুল রায় যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তিনি এসব মন্তব্য করেছেন। তৃণমূল ছেড়ে তিনি যে দলে যোগ দিয়েছেন, তার নেতৃত্বকে খুশি করতেই এই মিথ্যাচার বলে অভিযোগ।

অভিযেক বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, সরকারের 'বিশ্ববাংলা' ব্র্যান্ড ও তৃণমূলের মুখপত্র 'জাগোবাংলা'র প্রকৃত মালিকানা নিয়েই মুকুল রায় যে প্রশ্ন তুলেছেন, তার বিরুদ্ধে তিনি আইনি নোটিশ পাঠাবেন। সেইমতোই এদিন আইনি নোটিশ পাঠিয়ে তিনি মুকুল রায়কে সতর্ক করেন। সাংবাদিক বৈঠক ডেকে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান।

মুকুল রায় বলেছিলেন, যে 'বিশ্ববাংলা' ব্র্যান্ডে দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হল, সেই 'বিশ্ববাংলা' কোনও ব্র্যান্ড নয়, এটা আসলে একটা কোম্পানি। এই কোম্পানির মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন একটা সংস্থা। এরপরই বিতর্ক শুরু হয়। এদিন আইনি নোটিশ দিয়ে অভিষেক দাবি করেন, 'লাভের জন্য তৃণমূলের প্রতীক তিনি কোনওদিনও ব্যবহার করেননি। কোনওদিন করবেনও না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+