ইডির দফতরে হাজার পাতার নথি জমা, আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে শুনানি অভিষেকের মামলার

ইডির দফতরে হাজার পাতার নথি জমা, আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে শুনানি অভিষেকের মামলার

কয়লাপাচার কাণ্ডে ইডির দফতরে হাজার পাতার নথি জমা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইমেলের সাহায্যে তিনি ১০০০ পাতার নথি জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। ইডি আগে দাবি করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও নথি জমা দেননি। এদিকে আগামী সপ্তাহেই ইডির সমনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে।

ইডির দফতরে নথি জমা

ইডির দফতরে নথি জমা

কয়লা পাচার কাণ্ডে ইডির দফতরে হাজার পাতার নথি জমা দিয়েল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষের বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষের বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি সেই হাজিরা এড়িেয় যান। ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় তাঁর স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকাকেও তলব করেছে ইডি। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জেরা করেছিল ইডি। প্রায় ৭-৮ ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে। তখনই ইডির তরফে দাবি করা হয়েছিল কোনও নথি অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা করেননি।

সুপ্রিম কোর্টে মামলার শুনানি

সুপ্রিম কোর্টে মামলার শুনানি

সুপ্রিম কোর্টে ইডির এক্তিয়ারকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ সপ্তাহ আগে সেই মামলা শুনতে রাজি হয়নি আদালত। তাতে ত্রুটি ছিল বলে জানানো হয়েছিল। তারপরেই ফের শীর্ষ আদালতে আজ মামলাটি নিয়ে পেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরার আইনজীবী কপিল সিবল। প্রধান বিচারপতি এনবি রমন্না জানিয়েছেন আগামি সপ্তাহে মামলািট শুনবেন তিনি।

আদালতে কী জানিয়েছেন অভিষেক

আদালতে কী জানিয়েছেন অভিষেক

আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিেয়ছেন বারবার দিল্লিতে তাঁতে ডেকে ইডি জেরা করছে তাতে কলকাতা থেকে েযতে সমস্যা হচ্ছে। সেকারণে কলকাতায় তাঁকে জেরা করা হোক এমনই আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। যাতে কলকাতায় তাঁকে জেরা করা হয় সেই আবেদন জানিয়েছিলেন। অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা ২ জনেই সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়েছিলেন। তার পরেই এই মামলার শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। তাতে নতুন করে আশার আলো দেখছে তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক ষড়যন্ত্র

রাজনৈতিক ষড়যন্ত্র

কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-সিবিআই দেখিয়ে ভয় দেখানো হচ্ছে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন যেভাবেই হোক রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতেই মোদী সরকার ইডি-সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে। গতকালই নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিহার-উত্তর প্রদেশ থেকে কয়লা আসছে রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+