ভোটার তালিকায় মৃতদের মঞ্চে আনলেন অভিষেক, মমতার নেতৃত্বে ফের কমিশন অভিযানের হুঁশিয়ারি

আগামী বিধানসভা নির্বাচনে ২০২১ সালের থেকে অন্তত একটি হলেও বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। বারুইপুরের সভা থেকে আজ এই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে নির্বাচন কমিশনকেও কড়া বার্তা দেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে কমিশনের কাজকর্মের প্রতিবাদ হবে হলেও জানান অভিষেক।

অভিষেক অভিযোগ করেন, কেন্দ্রের "বাংলা-বিরোধী" এনডিএ সরকার সড়ক ও ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের তহবিল আটকে দিয়েছে এবং চলমান 'বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর)' মাধ্যমে গরিবদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে।

তিনি আরও দাবি করেন, "অপরিকল্পিত" এসআইআর প্রক্রিয়ায় বিজেপির দায় রয়েছে, যা রাজ্যে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন এসআইআর-এর পর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে মৃত্যু ও স্থানান্তরের কারণে ৫৮ লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়েছিল।

ডায়মন্ড হারবারের সাংসদ সভা থেকে বলেন, "এই ধরনের শক্তির বিরুদ্ধে আমার লড়াই আজ শুরু। আমার কথা মনে রাখবেন - টিএমসি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে অন্তত একটি বেশি আসনে জয়লাভ করবে।"

এদিনের কর্মসূচিতে অভিষেক একজন নারী-সহ তিনজন ব্যক্তিকে সামনে আনেন। তাঁদের নাম এসআইআর খসড়া তালিকায় মৃত বলে উল্লেখ ছিল। মেটিয়াব্রুজের মণিরুল মোল্লা ও মায়া দাস এবং কাকদ্বীপের হরেকৃষ্ণ গিরিকে দেখিয়ে অভিষেক বলেন, আপনারা কি কখনও মৃতকে র‍্যাম্পে হাঁটতে দেখেছেন? কীভাবে তাঁরা এখানে উপস্থিত? এঁরা বাংলার রক্ত-মাংসের নাগরিক, ইসিআই যাদের নিষ্ঠুরভাবে মৃত ঘোষণা করেছে শুধুমাত্র বিজেপির বাংলা-বিরোধী স্বৈরশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার সাহস দেখানোর জন্য।"

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, "এরা বাংলাকে রোহিঙ্গা ও বাংলাদেশীতে পূর্ণ বলে বদনাম করে।" জ্ঞানেশ কুমারকে কতজন বাংলাদেশী ও রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আঙুল দেখান। জবাবে অভিষেক বলেন, "আপনার আঙুল নামান - আপনি মনোনীত, আর আমি নির্বাচিত।" তিনি ক্ষোভ প্রকাশ করে যোগ করেন, "এখানে মানুষ মরছে, আর জ্ঞানেশ আশা করছেন আমরা ফুল নিয়ে তার সঙ্গে দেখা করতে যাব। এটাই তৃণমূল কংগ্রেস।"

ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত দিয়ে অভিষেক বলেন, "এবার আমি দিল্লি গিয়েছিলাম, পরেরবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তখন আপনারা কী করবেন?" চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও ফের কটাক্ষ করেন অভিষেক। তিনি দৃঢ়ভাবে বলেন, "এই নির্বাচন শুধু তাদের পরাজিত করা নয়, বাংলা-বিরোধী শক্তিগুলিকে একটা শিক্ষা দেওয়ার জন্য।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+