দিল্লি অচলের ডাক দিয়ে বিস্ফোরক দাবি অভিষেকের! বললেন, 'সারদায় ফাঁসানোর চেষ্টা হয়েছে'

১০০ দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ! আর তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বঞ্চনার অভিযোগে কলকাতাতে ধর্নাতেও বসেছেন তিনি। একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্নায় বসেছেন প্রশাসনিক প্রধান অন্যদিকে কিছুটা দূরে শহিদ মিনারে দাঁড়িয়ে দিল্লি অচল করে দেওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিল্লি অচল করে দেওয়ার হুঁশিয়ারি

দিল্লি অচল করে দেওয়ার হুঁশিয়ারি

পঞ্চায়েতের আগে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে চরম অস্বস্তিতে শাসকদল তৃণমূল। এই অবস্থায় আজ বুধবার শহিদ মিনারে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি। একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে তীব্র আক্রমণ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। তবে নিজেদের অধিকার আদায়ে দিল্লি অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাঁর। অভিষেক বলেন, এটা তো শুধু ট্রেলার! আগামিদিনে দিল্লিতে বড় আন্দোলন হবে। নিজেদের অধিকার আদায়ে দিল্লি অচল করে দেব। আর তা করতে নিজেকে জেদি ছেলে বলেও দাবি করেন ডায়মন্ডহারবারের এই সাংসদ।

কেন দিলীপ ঘোষকে জেরা নয়

কেন দিলীপ ঘোষকে জেরা নয়

অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিসক্রিয়তা নিয়েও সরব হন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কথায় কথায় সিবিআই? ২১ মাসে ২১টা সিবিআই হয়েছে। ক্ষমতা থাকলে ১০০ টা সিবিআই করুন। আমি কর্মীদের পাশে থাকব। তবে আইন তৃণমূলের জন্যে আলাদা কেন? আর তা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় কেন দিলীপ ঘোষের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হয়। আর সেই ঘটনায় তাঁর 'কাস্টোডিয়াল ইন্টারোগেশন' কেন হবে না প্রশ্ন তোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

‘পিক অ্যান্ড চুজ়’ হবে না

‘পিক অ্যান্ড চুজ়’ হবে না

তবে যেখানে দুর্নীতি রয়েছে সেখানে শান্তি দেওয়া হোক। আমরা এটাই চাই বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো! তবে 'পিক অ্যান্ড চুজ়' হবে না বলে দাবি তাঁর। অভিষেকের কথায় বাংলার মানুষ মাথা নত করতে জানে না। এদিন নাম না করে ফের একবার বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান তৃণমূল নেতা। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অভিষেক। বলেন, সারদা থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। মঞ্চে উপস্থিত কুণাল-মদনকে দেখিয়ে অভিষেক বলেন, ওঁদের যখন আটকে রেখেছিল, তখন বার বার বলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলুন ছেড়ে দেব৷ আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+