পদ্মের পাপড়়ি ছিঁড়ে দিন, তৃণমূলে নবজোয়ার এনে আচ্ছে দিনের বার্তা অভিষেকের

নবজোয়ার যাত্রা শেষে আচ্ছা দিনের বার্তা দিয়ে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। নামখানায় নবজোয়ারের সমাপ্তি অনুষ্ঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আচ্ছে দিন আনতে স্লোগান তুললেন, যদি চান আচ্ছে দিন পদ্মের পাপড়়ি ছিঁড়ে দিন।

আসন্ন পঞ্চায়েতে বিজেপিকে হারানোর বার্তা দিয়েই তিনি শে, করলেন নবজোয়ার যাত্রা। অভিষেক বলেন, ৬০ দিনে ৪৫৭৮ কিলোমিটার অতিক্রম করেছি নবজোয়ার যাত্রায়। পথে মানুষের আশীর্বাদ পেয়েছি। আর উপলব্ধি করেছি প্রকৃতির থেকে সর্বশক্তিমান মানুষ।

image abhishek banerjee

৬০ দিনের তৃণমূলের নবজোয়ার যাত্রার সমাপ্তি হচ্ছে শুক্রবার। কাকদ্বীপে পৌঁছে শেষ হল নবজোয়ার যাত্রা। কাকদ্বীপের অদূরে নামখানায় সমাপ্তি অনুষ্ঠান এক মঞ্চে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবজোয়ারকে সাফল্য এনে দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরো টিমকে অভিনন্দন জানান। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সংবর্ধিত হয়ে অভিষেক এদিনের মঞ্চ থেকে বলেন, তৃণমূল বিশুদ্ধ লোহা যত আঘাত করবে ততই শক্ত হবে। আজ তৃণমূল আরো শক্তিশালী।

image abhishek banerjee

অভিষেক বলেন, সিবিআই যত নোটিশ দিয়েছে তৃণমূলের নবজোয়ার জনজয়োরে পরিণত হয়েছে। আসলে সিবিআই নোটিশ দিয়েছিল যাতে নবজোয়ার পণ্ড করা যায়। কিন্তু নবজোয়ার পণ্ড হয়নি, আরো মানুষ উৎসাহিত হয়ে নবজোয়ারে পা মিলিয়েছেন। নবজোয়ার আদতে জনজোয়ারে রূপান্তরিত হয়েছে।

অভিষেক আরো বলেন, আমরা ধর্মকে ঢাল করে রাজনীতি করিনি। আমরা উন্নয়নের দিশা দেখিয়েছি। উন্নয়নকে পাথেয় করেই আমরা এগিয়েছি। আজকে আমরা মহীরূহে পরিণত হয়েছিল। এখন বাংলায় কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই ৬০ দিনের এমন কর্মসূচি করার।

অভিষেক শুধু বিজেপিকে নিশানা করেই ক্ষান্ত থাকেননি, তিনি সিপিএমকেও নিশানা করেছে। বাংলার ভোট মজ্জায় সন্ত্রাস ঢুকিয়েছে সিপিএম। সেই সন্ত্রাসের অলিন্দ থেকে বাংলাকে বের করে এনেছি তৃণমূলই। পরিসংখ্যাই বলছে সে কথা। পরিসংখ্যানের স্পষ্ট বিরোধীরা মনোনয়ন করতে পেরেছে।

image abhishek banerjee

অভিষেক বলেন, পরিসংখ্যানেই স্পষ্ট বিজেপি, সিপিএম, কংগ্রেস মনোনয়ন করতে পেরেছে। তৃণমূল ১০০ শতাংশ মনোনয়ন করতে পেরেছে। অবিষেক এদিন বলেন, পঞ্চায়েত ভোট কাটলেই আমরা দিল্লি থেকে হকের টাকা নিয়ে আসব। সবাইকে নিয়ে দিল্লি যাবো, হকের টাকা আদায় করবই।

একইসঙ্গে তিনি এদিন নবজোয়ারের মঞ্চ থেকে জানিয়ে দেন, যাঁরা এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে বেইমানি করে নির্দল হয়ে লড়ছে, তাঁরা ভোট শেষে তৃণমূলে ভিড়তে চাইলে দুয়ার বন্ধ থাকবে। তৃণমূলে তাঁদের কোনো জায়গা নেই। যাঁর তৃণমূল ছেড়ে অন্য পথে পা বাড়িয়েছে, তাদের আর কোনো জায়গা নেই তৃণমূলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+