২১-এর থেকেও হবে খারাপ পরিণতি,৫২ মিনিটের ফুটেজে ঘুরে যাবে খেলা! বড় হুঁশিয়ারি অভিষেকের

Abhishek Banerjee: গণতন্ত্রের কালো দিন। গণতন্ত্রকে হত্যা করছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূল নেতাদের উপর হেনস্তার ঘটনায় সোমবার রাতেই রাজভবনে ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন আরও ১১ জন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

দীর্ঘ বৈঠকে রাজ্যপালকে গোটা ঘটনার বিবরণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান বলে খবর। শুধু তাই নয়, ঘটনা নিন্দনীয় বলেও রাজ্যপাল তাঁকে জানিয়েছেন বলে দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বৈঠক শেষে রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখান থেকে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন অভিষেক।

Abhishek Banerjee

বলেন, মহিলা সাংসদদের যেভাবে টেনে হিঁচড়ে এদিন তুলে নিয়ে যাওয়া হয়েছে তা নিন্দনীয়। এমনকি দিনের আলোচনায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এমনকি দু'সপ্তাহ আগে অপারেশন হয়েছে দোলা সেনের। এমনকি ডেরেক ও ব্রায়েনকে চ্যাংদোলা করে দিল্লি পুলিশ নিয়ে গিয়েছে। বাংলার মানুষ হয়ে তাঁরা কথা বলতে গিয়েছিল। এটাই অন্যায়?

শুধু তাই নয়, এদিন কমিশনের অঙ্গুলিহেলনেই এই ঘটনা ঘটেছে বলেও তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এসপি এন‌আইএ-র গোপন বৈঠক হয়েছে বলেও এদিন বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, এসপি এনআইএ'র বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অফিসে দেখা করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিন্তু কেন বাড়িতে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই সংক্রান্ত প্রমাণ সামনে আনারও হুঁশিয়ারি দেন ডায়মন্ডহারবারের বিদায়ী সাংসদ।

এমনকি আদালতে প্রমাণ তুলে দেওয়ারও হুঁশিয়ারি দেন। এমনকি স্পষ্ট ৫২ মিনিটের সিসিটিভি ফুটেজ প্রকাশের হুঁশিয়ারি দেন অভিষেক। এই বিষয়ে ফের একবার কমিশনকে একহাত নেন। বলেন, বিজেপি বললে দুবার ডিজি বদল হবে। আমরা অভিযোগ করলে কেন এনআইএ'র এসপি বদল হবে না তাঁর বাড়ির ভিজিটার্স বুকের কপি সহ সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে কমিশনে। এরপরেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলার মানুষ এর জবাব দেবে। এরপরেই অভিষেকের হুঁশিয়ারি, ২০২১-এর থেকেও খারাপ পরিণতি হবে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+