তৃণমূলে আসার জন্য বিজেপি নেতাদের লাইন, অভিষেক জানালেন দরজা খোলার অপেক্ষা

সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর কোন কোন নেতা পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই জল্পনা বাড়ালেন।

সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর কোন কোন নেতা পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই জল্পনার পারদ চড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দরজা খুললেই বিজেপি সাফ। আবার সেই দরজা খোলার বার্তায় বিজেপিকে সাবধান করলেন তিনি।

তৃণমূল দরজা খুললেই বিজেপি সাফ

তৃণমূল দরজা খুললেই বিজেপি সাফ

অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সাসংদ হিসেবে আট বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডায়মন্ড হারবারের পৈলানে। সেখানে তিনি বিজেপিতে ভাঙনের জল্পনা ফের উসকে দিলেন। নিজের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করে তিনি জল্পা উসকে দিলেন, বিজেপিতে বড় ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা। তৃণমূল দরজা খুললেই বিজেপি সাফ।

তৃণমূল চাইলে বিজেপি উড়ে যাবে : অভিষেক

তৃণমূল চাইলে বিজেপি উড়ে যাবে : অভিষেক

ডায়মন্ড হারবারে তৃণমূলের দলীয় অনুষ্ঠান থেকে অভিষেক বলেন, বিজেপি নেতারা তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু তৃণমূলের দরজা এখন বন্ধ। তৃণমূল দরজা খুললেই বিজেপি দলটা উড়ে যাবে। বাংলায় ওদের কোনও অস্তিত্ব থকাবে না। এদিন বিজেপি নেতৃত্বকে টার্গেট করে অভিষেক বলেন, বাংলায় ২০০ আসন পাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু সত্তরেই থেমে গেল।

বাংলার মানুষ ওদের রিজেক্ট করে দিয়েছে

বাংলার মানুষ ওদের রিজেক্ট করে দিয়েছে

এরপরই অভিষেক বলেন, বিজেপি নেতারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলে ঢুকবেন বলে। আমরা তো গেট বন্ধ করে রেখেছি, তাই ঢুকতে পারছেন না। গেট খুললেই বিজেপি সাফ হয়ে যাবে। আমাদের সঙ্গে মানুষ আছে। বাংলার মানুষ জানে, বিজেপির সঙ্গে এজেন্সি ছাড়া কিছু নেই। তাই ঝোপে টিকবে না বিজেপি। বাংলার মানুষ ওদের রিজেক্ট করে দিয়েছে।

তৃণমূলের কাছে আছে মানুষ আর মমতার ছবি

তৃণমূলের কাছে আছে মানুষ আর মমতার ছবি

অভিষেক এদিন বিজেপিকে একহাত নিয়ে বলেন, তোমাদের কাছে ইডি আছে, সিবিআই আছে, নানা কেন্দ্রীয় এজেন্সি আছে। আর আছে অর্থবল। কিন্তু আমাদের কাছে আছে মানুষ। আর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও কর্মীদের শক্তি। এমন কর্মী আর কোনও দলে পাওয়া যাবে না, যাঁরা দলের জন্য জীবন বাজি রাখতেও দ্বিধা করে না।

বিজেপির ঘর ভেঙে তৃণমূলে যাঁরা

বিজেপির ঘর ভেঙে তৃণমূলে যাঁরা

উল্লেখ্য, ২০২১-এর নির্বাচনের পর থেকে বিজেপিতে ভাঙন তীব্র থেকে তীব্রতর হয়েছে। একে একে বিজেপি নেতাদের ঘরওয়াপসি হয়েছে। তৃণমূল ছেড়ে যাঁরা গিয়েছিলেন বিজেপিতে, তাঁরা ফের বিজেপির সংসর্গ ত্যাগ করে তৃণমূলে ফিরে এসেছেন। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংয়ের মতো হেভিওয়েটরা ছাড়াও রয়েছেন বিজেপির নির্বাচিত চার বিধায়ক-সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপির ঘর ভেঙে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়ও তৃণমূলে যোগ দিয়েছেন। এখনও যাঁরা লাইনে রয়েছেন, তাঁদের জন্য দরজা খুললে বিজেপি ফাঁকা হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+