২০২৬-এ টার্গেট ২৪০, চোপড়ায় জনসংযোগ যাত্রায় নতুন চমক অভিষেকের
২০২৪- বঙ্গে ৩৪টা আসন পেেলই মমতা সরকার পড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ। রবিবার জনসংযোগ যাত্রায় উত্তর দিনাজপুরের চোপড়ার সভা থেকে ২০২৬-র বিধানসভা নির্বাচনের টার্গেটবেঁধে দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার চোপড়ার জনসভা থেকে তিনি বিজেপিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন ২০২৬-র বিধানসভা নির্বাচনে ২৪০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার কাণ্ড একের পর এক কাণ্ডে যখন শাসক দলের নেতা মন্ত্রীরা গ্রেফতার হচ্ছেন সেসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এই টার্গেট দলীয় কর্মীকের কাছে ভোকাল টনিক হিসেবে কাজ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিনের সভা থেকে বিজেপিকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে কোনও লাভ হবে না। অন্য দল ভয় পেতে পারে। তৃণমূল এসবকে ভয় পায় না।' প্রসঙ্গ উল্লেখ্য এদিন অভিষেক বলেছেন, 'আমাকেও নোটিস পাঠিয়েছে ইডি। যত নোটিস আসবে, আন্দোলনের ভাষা তীব্র হবে ততই। ধমকে চমকে তৃণমূলকে আটকাতে পারবেন না। ২০১১ সালে ১৮৪ আসন ছিল, ২০১৬ সালে ২১১, আর ২০২১ সালে ২১৪। ২০১৬ সালে তৃণমূলের আসনসংখ্যা ২৪০ হবে। যত ধমকাবেন চমকাবেন, ততই শক্তিশালী হবে তৃণমূল।'

এদিনের সভায় আবার মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। তিনি বলেছেন মানুষের অধিকারের টাকা ফিরিয়ে আনতে দিল্লি যাব। এমনকী দিল্লিতে গিয়ে ধরনায় বসারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যেয়। এর আগেও একাধিক সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফরকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। গণভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণে ব্যালট বাক্সের মাধ্যমে প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার প্রথম দিনেই ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। এই নিয়ে দলীয় কর্মী সমর্থকদের কড়া বার্তাও দিয়েছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন কোনও নেতাকে ধরে টিকিট পাওয়া যাবে না। মানুষ যাকে চাইবেন তাঁকেই দল প্রার্থী করবেন। ফোন করেও প্রার্থীর নাম জানাতে বলেছিলেন তিনি।য












Click it and Unblock the Notifications